বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব খেলা বয়কটের ঘোষণা ক্রিকেটারদের হুজাইফার মাথার গুলি এখনই বের করা যাচ্ছে না: চিকিৎসক ৭১ সদস্যের ঢাকাস্থ তাড়াইল বিএনপি ঐক্য ফোরামের আত্মপ্রকাশ ১২ ফেব্রুয়ারিই নির্বাচন, এক দিন পরেও নয়: প্রধান উপদেষ্টা ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়া হলে ‘কঠোর ব্যবস্থার’ হুঁশিয়ারি ট্রাম্পের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দাবিতে সায়েন্সল্যাব অবরোধ জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ সৌদির অর্থ, পাকিস্তানের পারমাণবিক ও তুরস্কের সামরিক শক্তি মিলিয়ে আসছে ‘ইসলামিক ন্যাটো’ আইপিওতে ফিরল লটারি পদ্ধতি বায়রার ভোটে ইসির অনুমতি, মামুনুল হককে শোকজ

টাঙ্গাইলে কারাতে প্রতিযোগিতা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৪৭২ বার পড়া হয়েছে
টাঙ্গাইলে কারাতে প্রতিযোগিতা

টাঙ্গাইল জেলার আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো কারাতে প্রতিযোগিতা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করে টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিস।

জেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রায় ৮০ জন বালক এবং বালিকাদের নিয়ে ফেব্রæয়ারি মাসে ৭ দিনের কারাতে প্রশিক্ষণের আয়োজন করেছিলো টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিস। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে আজ টাঙ্গাইল আউটার স্টেডিয়ামে খেলোয়াড়দের নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতায় নবীন বালক খেলোয়াড়দের মধ্যে সেরা খেরোয়াড় হন বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মোনতাসির আল তায়েব, দ্বিতীয় হন একই স্কুলের সালমান ইসলাম।

নবীন বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের মারিয়াম মেহজাবিন দিনা এবং রানার্স আপ হয় একই স্কুলের কারার তাসমিন নূর তিথি। এদিকে নিয়মিত কারাতে প্রশিক্ষণে অংশ নেয়া খেলোয়াড়দের মধ্যে বালকদের বিভাগে চ্যাম্পিয়ন হয় দিপ্ত রবিদাস এবং রানার্স আপ হয় গৌতম রবিদাস। বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় সৃষ্টি একাডেমি স্কুলের সিনথিয়া তালুকদার এবং রানার্স আপ হয় নিথুরী মিমি নকরেক। প্রতিযোগিতা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান আনসারী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা কারাতে কোচ শফিকুল ইসলাম লাবলু। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com