শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে: স্বাস্থ্যমন্ত্রী ট্রাম্পের ভবিষ্যৎবাণী নিয়ে ইরানের উপহাস: তেলের দাম ১৪০ ডলার হওয়ার হুঁশিয়ারি পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার গভর্নরের পারফরমেন্স দেখতে বিরোধী দলকে অপেক্ষা করতে বললেন অর্থমন্ত্রী গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ স্বপ্ন ডুবছে ঢলের পানিতে, দিশেহারা কিশোরগঞ্জের হাওর অঞ্চলের কৃষকরা বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস হাজীপুরে ভূমি অফিসের সীমানা জটিলতা, জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল

ঈদের আগে কমলো স্বর্ণের দাম

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ১০৭ বার পড়া হয়েছে
ঈদের আগে কমলো স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারে কমলো স্বর্ণের দাম। নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম হবে ৯৭ হাজার ১৬১ টাকা। যা এর আগে ৯৯ হাজার ১৪৪ টাকায় পৌঁছে গিয়েছিল। সে হিসেবে ভরিতে কমেছে এক হাজার ৯৮৩ টাকা। নতুন দাম মঙ্গলবার (১১ এপ্রিল) থেকে কার্যকর হবে।

সোমবার বাজুসের স্ট্যান্ডি কমিটি অন প্রাইসিং অ্যান্ড মনিটরিং সভায় এই সিদ্ধান্ত হয়।

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১৯৮৩ টাকা কমিয়ে ৯৭ হাজার ১৬১ টাকা করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ৯২৪ টাকা কমিয়ে ৯২ হাজার ৭২৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৬৩৩ টাকা কমিয়ে ৭৯ হাজার ৪৯০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ১ হাজার ৩৪১ টাকা কমিয়ে ৬৬ হাজার ২৫২ টাকা করা হয়েছে।

সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের রুপার দাম প্রতি ভ‌রি ১ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে, ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকায় অপরিবর্তিত আছে।

এর আগে গত ১ এপ্রিল সব থেকে ভালো মানের স্বর্ণের (২২ ক্যারেট) দাম ভরিতে দুই হাজার ৭২৮ টাকা বাড়িয়ে ৯৯ হাজার ১৪৪ টাকা নির্ধারণ করে বাজুস। এটাই ছিল দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com