মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

ব্লাড ক্যান্সারে আক্রান্ত শোভা বাঁচতে চায়!

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৬ এপ্রিল, ২০১৯
  • ৭১১ বার পড়া হয়েছে

কুমিল্লা সংবাদদাতা:
কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার মন্তলী নূরানী মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্রী নুসরাত জাহান শোভা। হঠাৎ ডাক্তারি চিকিৎসায় ধরা পড়েছে তার ব্লাড ক্যান্সার। দু’দিন আগেও ফুটফুটে শিশুটি ছিলো সদা হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত। এখন সে বেঁচে থাকার জন্য লড়ে যাচ্ছেন প্রতিনিয়ত। অর্থাভাবে নিভৃতে বসেছে তার জীবন প্রদীপ। তার চিকিৎসার করতে প্রয়োজন প্রায় ১৪-১৫ লাখ টাকা। তার দরিদ্র পরিবারের পক্ষে যা বহন করা অসম্ভব। তাই সমাজের বিত্তবানদের সহায়তা চান শোভার পরিবার।শোভার বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের মন্তলী গ্রামে। মাসখানেক আগে তার শরীরে ব্লাড ক্যান্সার ধরা পড়ে। গত ৮ মার্চ হঠাৎই শোভা অসুস্থ হয়ে পড়েন। এরপর চিকিৎসা নিতে গিয়ে জানতে পারেন তার ব্লাড ক্যান্সার হয়েছে। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শিশু হেমাটোলজী ও অনকোলজী বিভাগের ৩নং কেবিনে বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এ কে এম আমিরুল মোরশেদ খসরু এর অধীনে চিকিৎসা নিচ্ছেন।মেয়ে দূরারোগ্য অল্প বয়সে নিস্তেজ হয়ে পড়ছে তা মেনে নিতে পারছেন না শোভার মা রেহানা বেগম ও বাবা শহীদুল্লাহ। মেয়ের এমন ব্যধিতে বাকরুদ্ধ শোভার মা জানান, স্বামীর অল্প আয়ে তাদের সংসার কোনোরকম চলে যাচ্ছিল। তবে হঠাৎ শোভার ব্লাড ক্যান্সার রোগ ধরা পরায় এখন কুলকিনারা পাচ্ছে না। শোভাকে বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা চায় তার পরিবার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com