শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে: স্বাস্থ্যমন্ত্রী ট্রাম্পের ভবিষ্যৎবাণী নিয়ে ইরানের উপহাস: তেলের দাম ১৪০ ডলার হওয়ার হুঁশিয়ারি পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার গভর্নরের পারফরমেন্স দেখতে বিরোধী দলকে অপেক্ষা করতে বললেন অর্থমন্ত্রী গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ স্বপ্ন ডুবছে ঢলের পানিতে, দিশেহারা কিশোরগঞ্জের হাওর অঞ্চলের কৃষকরা বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস হাজীপুরে ভূমি অফিসের সীমানা জটিলতা, জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল

কিশোরগঞ্জে হাওরের ইতিহাস ঐতিহ্য গ্রন্থের মোড়ক উন্মোচন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৩১০ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে হাওরের ইতিহাস ঐতিহ্য গ্রন্থের মোড়ক উন্মোচন
কিশোরগঞ্জে হাওরের ইতিহাস ঐতিহ্য গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার (৯ মে) দুপুরে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী ওয়ালীনেওয়াজ খান কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান বশির আহমেদের রচিত গ্রন্থটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আল আমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন গুরুদয়াল সরকারী কলেজের অধ্যক্ষ আ.ন.ম মুশতাকুর রহমান, কিশোরগঞ্জ সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হাবিবুর রহমান ও ওয়ালীনেওয়াজ খান করেজের উপাধ্যক্ষ মোঃ ফজলুর রহমান।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গ্রন্থটির লেখক ওয়ালীনেওয়াজ খান কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান বশির আহমেদ। ইসলামি শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ওমর ফারুক সাদীর পরিচালনায় এতে আলোচনায় অংশ নেন বিশিষ্ট বুদ্বিজীবী এড. নাছির উদ্দিন ফারুকী, জেলা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক ইতিহাসবিদ মু.আ.লতিফ, বীরমুক্তিযোদ্ধা কবি আইয়ুব বিন হায়দার, গুরুদয়াল সরকারী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সিদ্দিক উল্লাহ,কিশোরগঞ্জ সরকারী মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান খায়রুল ইসলাম, প্রকাশনা উৎসব কমিটির আহ্বায়ক প্রভাষক ফকির জান্নাতুল রোমান পপি, ওয়ালীনেওয়াজ খান কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড.আনওয়ারুল হক,দর্শন বিভাগের প্রধান ইকবাল ভূইয়া, শিক্ষক মাহবুবুল আলম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আজিজুর রহমান নয়ন প্রমুখ।
.
পরে অতিথিবৃন্দ ওয়ালীনেওয়াজ খান কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান বশির আহমেদের রচিত হাওরের ইতিহাস ঐতিহ্য গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।
.
এর আগে লেখককে কলেজের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, লেখক, ইতিহাসবিদ, গবেষক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com