সোমবার, ১৮ মে ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে শেরপুরে হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি বেড়ে ৪৪ চিকিৎসকদের নিরাপত্তায় প্রতিটি হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত জাবিতে প্রক্টর অফিসের পর রেজিস্ট্রার ভবনেও তালা হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট ১ জুলাই থেকেই পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী ফেনীতে ক্লাবফুট শনাক্তে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ বিভ্রান্তকারীদের বিভ্রান্তির ফাঁদে পা দেবেন না: প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জে জাগো ফাউন্ডেশন ও মালালা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে অদম্য কর্মসূচীর উদ্বোধন

তোফায়েল আহমেদ, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ২০২ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে জাগো ফাউন্ডেশন ও মালালা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে অদম্য কর্মসূচীর উদ্বোধন

কিশোরগঞ্জর হাওর উপজেলা মিঠামইনে জাগো ফাউন্ডেশন ও মালালা ফান্ডের যৌথ উদ্যোগে পিছিয়ে পড়া নারী শিক্ষার মানোন্নয়নে অদম্য কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৭ জুন) বিকালে মিঠামইন রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটরিয়ামে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক নেহাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালালা ফান্ড বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মোশাররফ তানশেন, জাগো ফাউন্ডেশনের চেয়ারম্যান করভী রাকসান্দ, জেলা শিক্ষা অফিসার শামসুন্নাহার মাকসুদা, মিঠামইন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আাল মামুন, সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ খ্য়ারুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা হাওরের পিছিয়ে পড়া নারী শিক্ষার মানোন্নয়নে নানাবিধ কর্মসূচী গ্রহণের কথা বলেন। হাওরের নারী শিক্ষার অগ্রগতির লক্ষ্যে সকলের এগিয়ে আসার আহবান জানান বক্তারা।

এছাড়া অনুষ্ঠানে জাগো বাংলাদেশ ও মালালা ফান্ডের প্রায় অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com