বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সৌদি আরবের সাথে মিল রেখে পাকুন্দিয়ায় একদিন আগে ঈদ উদযাপন ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির ইতালি যাত্রায় লিবিয়ায় গিয়ে জিম্মি, মুক্তিপণে ছাড়, গ্রেপ্তার ৩ প্রস্তুত শোলাকিয়া মাঠ: সকাল ৯টায় ঈদ জামাত, থাকছে বিশেষ ট্রেন দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন

ফের আলোচনায় পরীমণি

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ৮৪ বার পড়া হয়েছে
ফের আলোচনায় পরীমণি

বিভিন্ন ইস্যুতে সবসময় আলোচনায় থাকা অবস্থায় ফের একগুচ্ছ ছবি পোস্ট করেছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি। ক্যাপশনে তিনি লিখেছেন, আকাশটা ঠিক জীবনের মতো। এত সাদা, এত নীল। এই আবার মেঘ। জীবনও তাই। কত যে রং তার…।

মঙ্গলবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছেলেকে নিয়ে মর্নিংওয়াকের পোস্ট করা ছবিগুলোতে দেখা যায়, একটি সরু রাস্তার একপাশে ছেলেকে কোলে নিয়ে ক্যামেরায় পোজ দিয়েছেন পরীমণি।

ছবিতে আরও দেখা যায়, পিংক রঙের একটি স্লিভলেস টি-শার্ট ও ট্রাউজার পরেছেন পরী। আর ছেলের পরনে কালো ও হলুদ রঙের টি-শার্ট ও শর্ট প্যান্ট।

ক্যাপশনে পরীমণি আরও লেখেন, ‘আমরা একটু মর্নিং ওয়াকে গেছিলাম।’

প্রসঙ্গত, ২০১৫ সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় শামসুন্নাহার স্মৃতি পরীমণির। তবে রানা প্লাজা (২০১৫) ছবিতে চুক্তিবদ্ধ হয়ে তিনি আলোচনায় আসেন। মুক্তির আগেই ২৩টি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে রীতিমত হৈ চৈ ফেলে দিয়েছিলেন তিনি। তবে কর্মজীবনের চাইতে ব্যক্তিগত জীবনে পরীমণি অত্যাধিক আলোচিত।

এর মধ্যে ২০১২ সালে কেশবপুরের ফুটবলার ফেরদৌস কবীর সৌরভের সাথে পরীমণির বিয়ে হয় বলে স্থানীয়রা জানান। দুই বছর স্থায়ী হয়েছিল বেকার স্বামীর সঙ্গের সেই সংসার।

এরপর ২০১৬ সাল থেকে সাংবাদিক তামিম হাসানের সঙ্গে প্রেমের পর ২০১৯ সালে বাগদানের মাধ্যমে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন তারা। তবে তাদের মধ্যে এই সম্পর্কটিও বেশি দিন টিকেনি। এক পর্যায়ে বিবাহবিচ্ছেদ হয়ে যায়।

পরে ২০২০ সালে তিনি সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকে তিন টাকা দেনমোহরে বিয়ে করেন। ওই বছরেই তাদের বিচ্ছেদ হয়।

অবশেষে ২০২১ সালে পরীমণি অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন। কয়েকমাস পর ২০২২ সালের ১০ জানুয়ারি নিজের গর্ভাবস্থার খবর গণমাধ্যমকে জানান পরীমণি।

পরে ২০২২ সালের ১০ আগষ্ট প্রথমবারের মতো তিনি পুত্র সন্তানের মা হন। তবে সম্প্রতি নানা বিষয়ে শরিফুল রাজের সঙ্গে দূরত্ব বেড়েছে। স্বামী শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদ নিয়ে নানা বিতর্কের পর বর্তমানে নিজের একমাত্র সন্তানকে নিয়েই ব্যস্ত সময় কাটছে পরীমণির। এর আগে ২০২১ সালের ৪ঠা আগস্ট পরীমণির বনানীর বাসায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অভিযান শেষে বাসায় অনুমোদনহীন মিনিবার পরিচালনা ও মাদকদ্রব্য রাখার অভিযোগে তাকে আটক করা হয়।

আটক করার পর প্রথম দফায় ৪ দিন এবং দ্বিতীয় দফায় ২ দিনের রিমান্ড দেন আদালত। ২৬ দিন কারাগারে থাকার পর ৩১ আগস্ট ২০২১ ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ তাকে জামিন দেয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com