বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সৌদি আরবের সাথে মিল রেখে পাকুন্দিয়ায় একদিন আগে ঈদ উদযাপন ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির ইতালি যাত্রায় লিবিয়ায় গিয়ে জিম্মি, মুক্তিপণে ছাড়, গ্রেপ্তার ৩ প্রস্তুত শোলাকিয়া মাঠ: সকাল ৯টায় ঈদ জামাত, থাকছে বিশেষ ট্রেন দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন

বিবাহবিচ্ছেদ নিয়ে যা বললেন অনন্ত-বর্ষা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ৮৯ বার পড়া হয়েছে
বিবাহবিচ্ছেদ নিয়ে যা বললেন অনন্ত-বর্ষা

ঢালিউড সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি অনন্ত-বর্ষা। যেখানে অনেক তারকারাই নিজেদের সংসার ভাঙার খবরে সমালোচনায় থাকেন, সেখানে ১২ বছর ধরে সুখে সংসার করছেন তারা। মাঝে মধ্যেই তারকাদের সংসার ভাঙা এবং তাদের একে অন্যের প্রতি নানান ধরনের অভিযোগে নেটদুনিয়ায় ঝড় ওঠে। তবে ব্যক্তিগতভাবে বর্ষা মনে করেন এসব বিষয় ঘরের বাইরে না আনাই ভালো। এতে নতুন প্রজন্ম ভালো কিছু শেখার পরিবর্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের ঈদ আয়োজনের টকশোতে স্বামী অনন্ত জলিলকে নিয়ে হাজির হন চিত্রনায়িকা বর্ষা। সেখানেই বর্তমান সময়ের সংসার জীবনের টানাপড়েনের এসব বিষয় নিয়ে কথা বলেন এই চিত্রনায়িকা।

অনুষ্ঠানের এক পর্যায় অনন্তের কাছে জানতে চান, বর্তমানে আর্টিস্টরা যে কাজে ফোকাস না করে, অন্য সব বিষয়ে ফোকাস করছে এটা কী আদৌ ওদের ক্যারিয়ারের জন্য ভালো হচ্ছে? কিংবা আমাদের ইন্ডাস্ট্রিতে কী এগুলো ভালো কিছু দিচ্ছে?

জবাবে অনন্ত বলেন, এটা আসলে যারা করে, তারাই ভালো বলতে পারবে। যে করে করে, সে তার ভেতরের চিন্তাভাবনা থেকেই করে, আমি তো আর তাদের ভেতরে গিয়ে ঢুকতে পারব না। সো আমি কীভাবে জানব,এই কাজগুলো কেন করে।

একই প্রশ্নের উত্তরে বর্ষা বলেন, এখন স্বামী-স্ত্রীর যে বিষয়গুলো হচ্ছে, সেখানে সংসার না টিকলে না টিকুক। তোমার সঙ্গে ঘোর করব না আমি, এটা হতেই পারে। কিন্তু যেভাবে বিষয়গুলো হচ্ছে, এতে এ প্রজন্মের যারা টিনেজার আছে তারা কিন্তু সারাদিন সোশ্যাল মিডিয়ায় এগুলোই দেখে। আমার কাছে মনে হয় এই বয়সটা খুবই সেনসেটিভ একটা বয়স। এখনকার বাচ্চারা যা দেখেবে তাই শিখবে। এটা খুবই স্বাভাবিক। তখন দেখা যাবে, আরেহ ওরা তো সেলিব্রেটি ওরাই এসব করছে, আমার করলে আর কি হবে, বাবা-মা তো শুধু একটু বকাই দিবে। এই বিষয়গুলো কিন্তু হচ্ছে এখন। এটা কিন্তু বাস্তব, আর এই বিষয়গুলো আসলে মাথায় রাখা উচিৎ। আর নিজেদের পারিবারিক বিষয়গুলো ঘরের মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিৎ।

বর্ষার মতে, সংসার করবে না, ঠিক আছে। তবে সবকিছু সামনে নিয়ে এসে পৃথিবীর মানুষকে কেন জানাতে হবে। এগুলাতে কিন্তু মানুষের সহানুভূতিও পায় না। সবাই তো বকাই দেয়। আমার কথা হচ্ছে, যেটাই হয়ে যাক না কেন, সংসার কেন ভাঙব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com