সোমবার, ১৮ মে ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে শেরপুরে হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি বেড়ে ৪৪ চিকিৎসকদের নিরাপত্তায় প্রতিটি হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত জাবিতে প্রক্টর অফিসের পর রেজিস্ট্রার ভবনেও তালা হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট ১ জুলাই থেকেই পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী ফেনীতে ক্লাবফুট শনাক্তে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ বিভ্রান্তকারীদের বিভ্রান্তির ফাঁদে পা দেবেন না: প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জে হাও‌রে পানিতে ডুবে দুই কলেজ ছাত্রের মৃত্যু

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ১২৭ বার পড়া হয়েছে

কি‌শোরগ‌ঞ্জ জেলার ক‌রিমগ‌ঞ্জ উপজেলায় বন্ধুর বি‌য়ে‌তে বেড়া‌তে গি‌য়ে হাও‌ড়ের পা‌নি‌তে ডু‌বে দুই জনের মৃত্যু হ‌য়ে‌ছে। গুরুতর আহত হ‌য়ে‌ছে বর। নিহত দুইজনই ছিল কলেজ ছাত্র।

আজ মঙ্গলবার (৪ জুলাই) দুপু‌রে উপ‌জেলার গুনধর ইউ‌নিয়‌নের ম‌রিচখালী এলাকায় বড় হাও‌ড়ে এ ঘটনা ঘ‌টে। নিহতরা কেউ সাতার জানত না। 

নিহতরা হ‌লেন, ঢাকার তেজগাঁও নাখালপাড়া এলাকার কামাল উ‌দ্দি‌নের ছে‌লে, ঢাকা ক‌লে‌জের মাষ্টার্সের ছাত্র শরফু‌দ্দিন রাফু (২৪) এবং একই এলাকার লাল মিয়ার ছে‌লে, মু‌ন্সিগঞ্জ প‌লি‌টে‌নি‌কের ছাত্র লিমন ইসলাম (২৩)।

ক‌রিমগঞ্জ থানার ও‌সি শামসুল আলম সি‌দ্দিকী  জানান, উপ‌জেলার গুণধ‌র ক‌দিমমাইজহা‌টি গ্রামে বন্ধু তৌ‌কি‌রের বি‌য়ে‌তে বেড়া‌তে আ‌সে ঢাকার ৬ বন্ধু। গতকাল সোমবার (৩ জুলাই) বি‌য়ে ছিল। আজ ছিল বৌভাত। আজ মঙ্গলবার দুপুর ১২টার দি‌কে বা‌ড়ির সাম‌নে বড় হাও‌ড়ে গোসল কর‌তে না‌মে সবাই। এর ম‌ধ্যে তিনজন ডু‌বে যায়। তা‌দের‌ ম‌ধ্যে রাফু ও লিম‌নকে কি‌শোরগ‌ঞ্জের শহীদ সৈয়দ নজরু‌ল ইসলাম মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নেয়া হ‌লে ডাক্তার মৃত ঘোষণা ক‌রেন। বর‌ তৌ‌কির‌কে উদ্ধার করে কি‌শোরগঞ্জ ২৫০ শয‌্যা জেনা‌রেল হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়। 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com