সোমবার, ১৮ মে ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে শেরপুরে হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি বেড়ে ৪৪ চিকিৎসকদের নিরাপত্তায় প্রতিটি হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত জাবিতে প্রক্টর অফিসের পর রেজিস্ট্রার ভবনেও তালা হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট ১ জুলাই থেকেই পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী ফেনীতে ক্লাবফুট শনাক্তে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ বিভ্রান্তকারীদের বিভ্রান্তির ফাঁদে পা দেবেন না: প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জে তিনটি গ্রাম রক্ষায় ১শত ৬২ কোটি টাকা বরাদ্দ

দিলীপ কুমার সাহা, নিকলী, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ২১৮ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে তিনটি গ্রাম রক্ষায় ১শত ৬২ কোটি টাকা বরাদ্দ

নদী ভাঙ্গনের কবলে পড়ে ভিটেমাটি হারিয়ে চরম বিড়ম্বনার শিকার হয়েছেন কিশোরগঞ্জের নিকলীর উপজেলার ছাতিরচর, সিংপুর ও বাজিতপুরের আছানপুরের হাজার হাজার মানুষ। গ্রাম তিনটির তিন ভাগের দুই ভাগ এলাকা ইতোমধ্যে ভাঙ্গনের কবলে পড়ে নদীতে বিলীন হয়েছে। তিনটি গ্রাম রক্ষায় ১শত ৬২ কোটি টাকা সরকার বরাদ্দ দিয়েছেন। সম্প্রতি একনেকের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ তিনটি প্রকল্প পাস করিয়েছেন।

শনিবার দুপুরে নদী তীর প্রতিরক্ষ নিমার্ণ কাজের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আফজাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান, ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মোঃ মাহফুজুর রহমান, কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান, নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এম রুহুল কুদ্দুস ভুঁইয়া, বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী, বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসাইন, নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা পারভীন, নিকলী উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, সিংপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, ছাতিরচর ইউপি চেয়ারম্যান ইয়ার খান চৌধুরী।

স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আফজাল হোসেন। উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানে এলাকাবাসী অংশ নেন। আর নদী ভাঙ্গনের কবলে পড়তে হবে না, এমন ভাবনায় গ্রামবাসীর মাঝে স্বস্তি ও আনন্দ বিরাজ করছে।
কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলীর ঘোড়াউত্রা নদীর তীরে গড়ে ওঠা ছাতিরচর একটি গ্রাম নিয়েই আলাদা একটি ইউনিয়ন। যুগ যুগ ধরে নদী ভাঙ্গনে শিকার হয়ে বাপদাদার পৈতৃক ভিটা হারিয়েছেন এ গ্রামের কয়েক হাজার মানুষ। ভাঙ্গন রোধে তেমন কোনো কার্যকরী পদক্ষেপ না নেয়ার ইতোমধ্যে গ্রামটির তিন ভাগের দুই ভাগ এলাকা নদীতে বিলীন হয়েছে। ভিটেমাটি হারিয়ে এখানকার লোকজন চট্রগ্রাম ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বস্তিতে মানবেতর জীবন যাপন করছেন বলে এলাকাবাসী জানিয়েছেন। অন্যদিকে ধনু নদীর তীরে গড়ে ওঠা বহু পুরাতন গ্রাম হিসেবে পরিচিত সিংপুর গ্রামের কয়েক হাজার মানুষ বাড়িঘর হারিয়ে চরম বিপাকে পড়েছে। আর ঘোড়াউত্রা নদীর তীরে গড়ে ওঠা বাজিতপুরের আছানপুর গ্রামটিও প্রায় বিলীনের পথে। নদী ভাঙ্গনে গ্রাম বিলীন হবে আর ভিটেমাটি হারিয়ে গ্রামের লোকজন মানবেতর জীবনযাপন করবে, এ যেন নিয়তিই হয়ে দাড়িয়েছিল।

হাওরে নদী ভাঙ্গনে বিপন্ন হতে যাওয়া ছাতিরচর, সিংপুর ও আছানপুর গ্রামকে রক্ষা করতে সরকার ১ শত ৬১ কোটি ৭৯ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। নিমার্ণ করা হবে সোয়া চার কিলোমিটার নদী তীর প্রতিরক্ষা কাজ, ওয়েভ প্রটেকশন এবং খাল পূনঃখনন। পানি উন্নয়ন বোর্ড কাজটি বাস্তবায়ন করবে। এর মধ্যে ধনু নদীর ভাঙ্গন থেকে নিকলীর সিংপুর গ্রামটিকে রক্ষা করতে ২২০০ মিটার স্থায়ী নদীর প্রতিরক্ষা কাজ ও ওয়েভ প্রটেকশন এবং খাল পূনঃখনন কাজে ৭৭ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। আর ছাতিরচর গ্রাম রক্ষায় ১৪০০ মিটার স্থায়ী ঘোড়াউত্রা নদী তীর প্রতিরক্ষা কাজে ৫২ কোটি ১৫ লাখ ৭০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বাজিতপুরের ঘোড়াউত্রা নদীর তীর প্রতিরক্ষা করে আছানপুর গ্রামকে রক্ষা করতে ৩১ কোটি ৭৪ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

এদিকে নদীর তীর প্রতিরক্ষা নিমার্ণের খবরে ওই তিনটি গ্রামের মানুষের মাঝে আনন্দ বিরাজ করছে।তাদের পৈতৃক ভিটা আর নদী ভাঙ্গনে কবলে পড়বে না, এতে এলাকাবাসী আশার আলো দেখছেন।

প্রধান অতিথি হিসেবে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আফজাল হোসেন বলেন, এ তিনটি গ্রামের মানুষ প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে আছেন। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে প্রকল্পটি নেয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিটি প্রকল্প দেখে দেখে বুঝে শুনে একনেকের সভায় পাস করিয়েছেন। প্রধানমন্ত্রী এই এলাকার মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, সরকারের ধারবাহিকতার কারণেই এ কাজটি করতে পেরেছেন। ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মোঃ মাহফুজুর রহমান জানান, মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আফজাল হোসেনের প্রচেষ্টায় নদী ভাঙ্গন কবলিত তিনটি গ্রামকে রক্ষা করতে এ প্রকল্প নেয়া হয়েছে। এ তিনটি প্রকল্পের কাজ আগামী ২০২৫ সালের জুলাই মাসে নির্মাণ শেষ হবে বলে তিনি জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com