বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সৌদি আরবের সাথে মিল রেখে পাকুন্দিয়ায় একদিন আগে ঈদ উদযাপন ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির ইতালি যাত্রায় লিবিয়ায় গিয়ে জিম্মি, মুক্তিপণে ছাড়, গ্রেপ্তার ৩ প্রস্তুত শোলাকিয়া মাঠ: সকাল ৯টায় ঈদ জামাত, থাকছে বিশেষ ট্রেন দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন

আট বছরের প্রেম, অতপর বিয়ে

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৮৬ বার পড়া হয়েছে
আট বছরের প্রেম, অতপর বিয়ে

বিয়ে করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সোমবার বিকেলে এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।তাসনিয়া ফারিণ জানান, তার স্বামীর নাম শেখ রেজওয়ান। গত ১১ আগস্ট ঘরোয়া আয়োজনে তাদের আকদ সম্পন্ন হয়েছে। সবকিছুই দ্রুত আয়োজন করা হয়েছে। কারণ তার স্বামী বর্তমানে দেশের বাহিরে কাজের কারণে ব্যস্ত রয়েছেন। তিনি আবার দেশে ফিরে এলে ঘনিষ্ঠ বন্ধু এবং সহকর্মীদের সাথে আনুষ্ঠানিকভাবে বিয়ে উদযাপন করবেন এই জুটি।

ফারিয়া স্ট্যাটাসে লিখেছেন, সাড়ে আট বছরের বন্ধুত্ব, ভালোবাসা, একত্রে থাকা। আমরা অবশেষে বিষয়টি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করতে পেরেছি গত ১১ আগস্ট ২০২৩। লম্বা সময়, কিন্তু তুমি এখনও আমার হৃদয়কে সেই প্রথমদিনের গতিতেই রেখেছো। আমি আমার শান্তি খুঁজে পেয়েছি তোমার মাঝে। আমরা বাইরের কোলাহলমুক্ত আমাদের নিজস্ব অভয়ারণ্য তৈরি করেছি। আমরা ভালোবাসার সম্পর্কে জড়িয়েছিলাম যখন আমি কলেজে পড়ছি। তখনও আমি ক্যামেরার সামনেও দাড়াইনি। তুমি সবসময়ই আমার পাশে ছায়ার মতো ছিলে। আমার কর্ম পরিবেশের সঙ্গে সম্পৃক্ত না হওয়া সত্ত্বেও তুমি সবসময় আমাকে অনুপ্রাণিত করেছ, সমর্থন জুগিয়েছ। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের জীবনে অনেক পরিবর্তন আসলেও গতি একই ছিল। যার কারণে আমাদের সম্পর্ক খুবই গোপন ছিল। সত্যি বলতে এটা অনেক সুন্দর ছিল। আমাদের কৈশরের প্রেম অবশেষে প্রাপ্য সমাপ্তি পেল।

আমার কাছে এখনও অবিশ্বাস্য লাগছে, আমি একজন স্বামী পেয়েছি। আমার মনে হচ্ছে, আমি সবচেয়ে ভাগ্যবতী মেয়ে। শেখ রেজওয়ান, ধন্যবাদ আমাকে বিয়ে করার জন্য। আমি তোমাকে ভালোবাসি, এবং সারাজীবন তোমাকেই লালন করবো।

এর আগে একবার ফারিণের বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। জানা গিয়েছিল, বর তার কাজিন। নাম প্রকাশ না করার শর্তে এক নির্মাতা জানান, ফারিন এবং তার কাজিন বিয়ে করেছেন প্রায় ৬ মাস হল। বিয়ের পর তারা মালদ্বীপ যায় হাণিমুনে। আমি পুরো বিষয়টি জানি। তবে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তাসনিয়া ফারিণ গণমাধ্যমকর্মীর সঙ্গে খারাপ আচরণ করেন। তিনি বিয়ের বিষয়টি অস্বীকার করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com