বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সৌদি আরবের সাথে মিল রেখে পাকুন্দিয়ায় একদিন আগে ঈদ উদযাপন ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির ইতালি যাত্রায় লিবিয়ায় গিয়ে জিম্মি, মুক্তিপণে ছাড়, গ্রেপ্তার ৩ প্রস্তুত শোলাকিয়া মাঠ: সকাল ৯টায় ঈদ জামাত, থাকছে বিশেষ ট্রেন দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন

মাথা ফেটেছে রাজের, হাসপাতালে ভর্তি পরীমণি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৮১ বার পড়া হয়েছে
মাথা ফেটেছে রাজের, হাসপাতালে ভর্তি পরীমণি

ঢাকাই সিনেমায় সময়ের আলোচিত-সমালোচিত তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজ সব মান-অভিমান ভুলে দীর্ঘ প্রায় তিন মাস পর আবারও এক হয়েছেন। পরীর বসুন্ধরার বাসায় ফিরেছেন রাজ। জানিয়েছিলেন, ভালো আছেন, ঠিকঠাক আছেন তারা। ছেলেকে নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন।

তবে শুক্রবার মধ্যরাতে খবর আসে, গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা শরিফুল রাজ। সূত্রের বরাতে জানা যায়, তার মাথা ফেটে গেছে। কিন্তু কীভাবে এই দুর্ঘটনা ঘটল- সেই তথ্য জানা যায়নি।

নতুন খবর হলো, সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেয়ার মাধ্যমে পরীমণি জানিয়েছেন, তিনিও হাসপাতালে। এই প্রতিবেদন লেখার কয়েক ঘণ্টা আগে নিজের ফেসবুকে পরীমনি একটি ছবি প্রকাশ করেছেন।

সেখানে দেখা গেছে, ক্যানুলা করা দুটি হাত। ক্যাপশনে অভিনেত্রী লিখছেন, ‘আমরা পরীতমা।’ চেক ইন দিয়েছেন একটি বেসরকারি হাসপাতালের নাম। এ থেকে স্পষ্ট পরীমনি ও অভিনেত্রী তমা মির্জা দুজনেই একই হাসপাতালে।

ছবিটির মন্তব্যের ঘরে তমা মির্জা লিখেছেন, আগে সুস্থ হই দুজন। নেটিজেনদের অনেকে প্রশ্ন রেখেছেন, পরীমণির কী হয়েছে? কিন্তু পরীমনি সেসব মন্তব্যের দেননি কোনো উত্তর।

প্রসঙ্গত, গত ২০ মে পরীমনিকে রেখে নিজের সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে আসেন রাজ। এরপর ২৯ মে দিবাগত রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হওয়ার পর থেকে দুজনের সম্পর্ক আরও খারাপ হয়। এরপর থেকে দুজন আলাদা থাকছিলেন ঢাকাই সিনেমায় সময়ের আলোচিত-সমালোচিত তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com