সোমবার, ১৮ মে ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে শেরপুরে হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি বেড়ে ৪৪ চিকিৎসকদের নিরাপত্তায় প্রতিটি হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত জাবিতে প্রক্টর অফিসের পর রেজিস্ট্রার ভবনেও তালা হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট ১ জুলাই থেকেই পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী ফেনীতে ক্লাবফুট শনাক্তে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ বিভ্রান্তকারীদের বিভ্রান্তির ফাঁদে পা দেবেন না: প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায়, বাইক চালকসহ নিহত ২

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৩ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায়, বাইক চালকসহ নিহত ২

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেলে থাকা এক মাদরাসা শিক্ষক ও চালক নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার করিমগঞ্জ সরকারি কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার কমলভোগ গ্রামের ছমির উদ্দিনের ছেলে ও চৌগাঙ্গা ফাজিল মাদরাসার শিক্ষক হাবিবুর রহমান হাশেম (৩৮) এবং কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার কাজলা গ্রামের নাজিমুদ্দিন ছেলে মোটর সাইকেল চালক সম্রাট মিয়া (৩২)।

জানা যায়, সকাল ১০টার দিকে সম্রাটের ভাড়ায় চালিত মোটর সাইকেল করে করিমগঞ্জ সরকারি কলেজ মোড় পার হচ্ছিলেন মাদরাসা শিক্ষক হাবিবুর। এসময় একটি ট্রাক্টর তাদের মোটর সাইকেলে ধাক্কা দিলে হাবিবুর ও চালক সম্রাট ঘটনাস্থলেই মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ দুটি উদ্ধার করে।

করিমগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আরিফুল হক জানান, দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।  

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com