মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন

নতুন কারিকুলাম বাস্তবায়নে হোসেন্দী উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৮৮ বার পড়া হয়েছে
নতুন কারিকুলাম বাস্তবায়নে হোসেন্দী উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হোসেন্দী উচ্চ বিদ্যালয়ে নতুন কারিকুলাম বাস্তবায়নে অভিজ্ঞতা ভিত্তিক শিখনের পারদর্শীতা অর্জন সংক্রান্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যালয়ের মাঠে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাড. মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুন নাহার মাকছুদা। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এটিএম খলিল উল্লাহ’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হাদিউল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ শারফুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ আমিন উল্লাহ, সিনিয়র শিক্ষক মোঃ আমিনুল হক খান, শহিদুল আলম মানিক, ম্যানেজিং কমিটির সদস্য নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, নূরুল ইসলাম রমজান ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আলোচনা সভা শেষে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক একটি নাটিকা ও নৃত্য পরিবেশন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com