মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

পাকুন্দিয়ায় অবরোধের বিরুদ্ধে যুবলীগের বিক্ষোভ মিছিল

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৭৯ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় অবরোধের বিরুদ্ধে যুবলীগের বিক্ষোভ মিছিল

বিএনপি জামাতের সন্ত্রাস, অঙ্গিসংযোগ, নৈরাজ্য ও অবরুধের বিরুদ্ধে কিশোরগঞ্জের পাকুন্দিয়া বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে পাকুন্দিয়া উপজেলা যুবলীগ। বুধবার দুপুরে সদর ঈদগাহ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর সদর বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

এতে বক্তব্য রাখেন পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন। এই সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মোঃ শফিকুল ইসলাম, পাকুন্দিয়া ডিগ্রি কলেজের সাবেক এজিএস রায়হান উদ্দিন আকন্দ, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি মোঃ বাবুল আহমেদ, শ্রমিকলীগের সভাপতি নাজমুল ইসলাম দেওয়ান, স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক মোঃ ফরিদ উদ্দিন, যুগ্মআহ্বায়ক বাবুল আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোঃ এখলাছ উদ্দিন, মোঃ আসাদুজ্জামান ডিলার, পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন পাপ্পু প্রমুখ।

সমাবেশে যুবলীগের আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন বলেন, বিএনপি-জামাতের কোন চক্রান্ত বাংলার মাটিতে সফল হবে না। বিএনপি-জামাতকে প্রতিহত করতে আওয়ামী যুবলীগ যথেষ্ট। বিএনপি-জামাতকে প্রতিরোধ করতে যুবলীগ সদা প্রস্তুত রয়েছে। দেশের মানুষের কণ্ঠরোধ করার জন্য মানুষের উপরে, পুলিশের উপরে, সাংবাদিকদের উপর হামলা করেছে। বিএনপি-জামাত হল স্বাধীনতা বিরোধী, তারা দেশকে ধ্বংস করতে চায়। বিএনপিকে প্রতিহত করতে দেশের মানুষের জান-মাল রক্ষায় যুবলীগের নেতাকর্মীরা রাজপথে সর্তক অবস্থানে আছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com