সোমবার, ১৮ মে ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে শেরপুরে হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি বেড়ে ৪৪ চিকিৎসকদের নিরাপত্তায় প্রতিটি হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত জাবিতে প্রক্টর অফিসের পর রেজিস্ট্রার ভবনেও তালা হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট ১ জুলাই থেকেই পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী ফেনীতে ক্লাবফুট শনাক্তে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ বিভ্রান্তকারীদের বিভ্রান্তির ফাঁদে পা দেবেন না: প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জ-৩ তাড়াইল-করিমগঞ্জ আসনে তিনজন দলীয় এবং চারজন স্বতন্ত্র প্রার্থী

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৫ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ-৩ তাড়াইল-করিমগঞ্জ আসনে তিনজন দলীয় এবং চারজন স্বতন্ত্র প্রার্থী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার শেষে কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনে ৭ জন প্রার্থীর মধ্যে তিনজন দলীয় এবং চারজন স্বতন্ত্র। তারা হলেন, জাতীয় পার্টির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নু এমপি, এনপিপি প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম, ইসলামী ঐক্যজোট (আইওজে) প্রার্থী ওমর ফারুক এবং চার স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মো. গোলাম কবির ভূঞা, যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ মাহফুজুল হক হায়দার, মেজর (অব.) মো. নাসিমুল হক ও মো. রুবেল মিয়া।
রোববার (১৭ ডিসেম্বর) কিশোরগঞ্জের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আওয়ামী লীগের প্রার্থী নাসিরুল ইসলাম খান আওলাদ মনোনয়ন প্রত্যাহার করেন। টানা তিন মেয়াদে ক্ষমতায় আওয়ামী লীগ। কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনে বিগত ১৫ বছর আওয়ামী লীগ নৌকার প্রার্থী দেয়নি। এবারও অনেক নাটকীয়তার পর নাসিরুল ইসলাম খান আওলাদকে নৌকার প্রার্থী দেওয়ার পর তা প্রত্যাহার করা হয়েছে। এর অন্যতম কারণ আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির (জাপা) মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নু। 
তাড়াইল উপজেলার সচেতন মহল বলছেন, আওয়ামী লীগের প্রার্থী নাসিরুল ইসলাম খান আওলাদ তার মনোনয়ন ফরম প্রত্যাহার করায় এবং বিএনপি মাঠে না থাকায় এবারও নিশ্চিত ভাবে বলা যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নুই হচ্ছেন এ আসনের সংসদ সদস্য। তারা আরো বলছেন, চুন্নুর রাজনৈতিক কৌশলের কারণে তাড়াইল ও করিমগঞ্জে আওয়ামী লীগের কমিটির দেখা নেই দীর্ঘদিন ধরে। এ কারণে দলে নেই ঐক্য। কেউ কাউকে মানছেন না।
.
কিশোরগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও তাড়াইল উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন বলেন, কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনে বেশ ফুরফুরে জাপা। এটি মুজিবুল হক চুন্নুর দুর্গ। ভবিষ্যতেও জাতীয় পার্টি স্বমহিমায় থাকবে। এরশাদের দেখানো পথেই চলেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নু। দলটির নেতা-কর্মীরা বলছেন, এবারও ভোটের মাঠে তাঁর ধারেকাছে কেউ আসতে পারবেন না।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com