সোমবার, ১৮ মে ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে শেরপুরে হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি বেড়ে ৪৪ চিকিৎসকদের নিরাপত্তায় প্রতিটি হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত জাবিতে প্রক্টর অফিসের পর রেজিস্ট্রার ভবনেও তালা হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট ১ জুলাই থেকেই পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী ফেনীতে ক্লাবফুট শনাক্তে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ বিভ্রান্তকারীদের বিভ্রান্তির ফাঁদে পা দেবেন না: প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জ-৩ আসনে ৬ষ্ট বারের মতো সংসদ সদস্য হলেন জাপা মহাসচিব চুন্নু 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ২৯১ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ-৩ আসনে ৬ষ্ট বারের মতো সংসদ সদস্য হলেন জাপা মহাসচিব চুন্নু 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ তাড়াইল-করিমগঞ্জ আসনে ভোটার উপস্থিতি কম হলেও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন করতে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা ছিলেন সতর্ক অবস্থানে। যদিও ছোটখাট কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তির্পর্ণ ভাবেই অনুষ্ঠিত হয়েছে।

কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন লাঙ্গল প্রতীকের প্রার্থী জাপা মহাসচিব ও বর্তমান এমপি অ্যাডভোকেট মজিবুল হক চুন্নু। তিনি পেয়েছেন ৫৭ হাজার ৫৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রধানমন্ত্রীর সাবেক এডিসি মেজর (অব.) নাসিমুল হক। তিনি পেয়েছেন ৪২ হাজার ২৩৫ ভোট। 
এ আসনের ১৮ টি ইউনিয়নে তাড়াইল-করিমগঞ্জ দুই উপজেলায় ৪ লাখ ১৩ হাজার ৬৫৩ জন ভোটার ছিল। ভোটারদের মধ্যে পুরুষ ২ লাখ ১২ হাজার ২০০ এবং নারী ভোটার ২ লাখ ১ হাজার ৪৫০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ছিল ৩ জন।

উল্লেখ্য, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাড়াইল-করিমগঞ্জ সংসদীয় আসনে ৮ জন প্রার্থী অংশ নিয়েছিল। জাতীয় পার্টির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নু এমপি (লাঙ্গল), এনপিপি প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম (আম), ইসলামী ঐক্যজোট (আইওজে) প্রার্থী ওমর ফারুক (মিনার), এবং চার স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মো. গোলাম কবির ভূঞা (কেটলি), যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ মাহফুজুল হক হায়দার (ঈগল), মেজর (অব.) মো. নাসিমুল হক (কাঁচি), মো. রুবেল মিয়া (ট্রাক) ও গণতন্ত্রী পার্টির দেলোয়ার হোসেন ভুঁইয়া (কবুতর)।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com