সোমবার, ১৮ মে ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে শেরপুরে হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি বেড়ে ৪৪ চিকিৎসকদের নিরাপত্তায় প্রতিটি হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত জাবিতে প্রক্টর অফিসের পর রেজিস্ট্রার ভবনেও তালা হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট ১ জুলাই থেকেই পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী ফেনীতে ক্লাবফুট শনাক্তে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ বিভ্রান্তকারীদের বিভ্রান্তির ফাঁদে পা দেবেন না: প্রধানমন্ত্রী

মৌলভীবাজারে সেনাবাহিনীর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে
মৌলভীবাজারে সেনাবাহিনীর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
মৌলভীবাজারে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের উদ্যোগে পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, আটা, সয়াবিন তেল, চিনি, চিনিগুরা চাল, গুড়া দুধ, সেমাই ও লবণ।

শনিবার (৬ এপ্রিল) দুপুরে কমলগঞ্জ উপজেলার কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয় ও শ্রীমঙ্গল উপজেরার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার প্রায় ৪শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন সিলেট সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি।

এসময় উপস্থিত ছিলেন সিলেট সেনানিবাসের লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাহমিদ আহমেদ, পিএসসি, জি ও ক্যাপ্টেন মো. আবিদ হাসান রাহাত,কমলগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা জয়নাল আবেদীন, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার, কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল ও শ্রীমঙ্গল পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মসুদুর রহমান মসুদ, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান প্রমুখ।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি এর দিকনির্দেশনায় এবং জেনারেল অফিসার কমান্ডিং, ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী, ওএসপি (বার), এসজিপি, এনডিসি, পিএসসি, এমফিল এর সার্বিক ব্যবস্থাপনায় সিলেট বিভাগের ৪ জেলার অসহায় মানুষের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেনা সদস্যদের নিজেদের জন্য বরাদ্দকৃত রেশন হতে সমন্বয় করে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় এই খাদ্যসামগ্রীত বিতরণ করা হয়।

প্রতি বছরই বাংলাদেশ সেনাবাহিনী জনহিতকর কাজের অংশ হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে থাকেন। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী বৃহত্তর সিলেটবাসীর কল্যাণে তাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির পাশাপাশি এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলেও জানান। তাছাড়া  দেশপ্রেম এবং জনকল্যাণকর মানবিক কাজের জন্য দেশ-বিদেশে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাপক সোনাম রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com