মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে আজ ভোট ইসলামী ব্যাংক: মতিঝিলে ‘সচেতন গ্রাহক ফোরাম’ এর অবস্থান অব্যাহত চট্টগ্রামে হালিশহর বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস পাকুন্দিয়ায় বিএনপির কর্মসূচিতে গুলিবর্ষণের ঘটনায় সাবেক ওসি ও এসআইসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা কিশোরগঞ্জে দুই ওসিসহ ১৪ পুলিশ সদস্যকে আসামি করে ছাত্রদল নেতার মামলা রামিসা হত্যার নতুন মোড়, আদালতে আসামির অভিযোগে নতুন ব্যক্তির নাম তাড়াইলে গরমে বাড়ছে কাঁচা তালের শাঁসের কদর ইসলামী ব্যাংকের অনলাইন পর্ষদ সভাও বন্ধ, আন্দোলনে বাধাগ্রস্ত কার্যক্রম তোফায়েল আহমেদ মারা গেছেন

ভারতে বন্দুক হামলায় এমএলএ-সহ নিহত ৭

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ মে, ২০১৯
  • ৫৫০ বার পড়া হয়েছে

ভারতের অরুণাচল প্রদেশের তিরাপ জেলায় বন্দুক হামলায় ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) এমএলএ তিরোং আবোহসহ সাতজন নিহত হয়েছেন। এরা প্রত্যেকেই ঘটনাস্থলে নিহত হন।

খোনসা পশ্চিম বিধানসভা কেন্দ্রের এমএলএ আবোহ কেন্দ্রটি থেকে এবারও নির্বাচন করেন। ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যাণ্ডের (এনএসসিএন) জঙ্গিরা হামলাটি চালিয়েছে বলে মনে করা হচ্ছে।

তিনি আসাম থেকে তার নির্বাচনী কেন্দ্রের দিকে যাওয়ার পথে মঙ্গলবার (২১ মে) বেলা সাড়ে ১১টার দিকে হামলার শিকার হন বলে তিরাপ ডেপুটি কমিশনার পিএন থুনগোনের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

পিএন থুনগোন জানান, আবোহের গাড়িতে তিনি ছাড়া চারজন বেসামরিক নাগরিক এবং দুই পুলিশ কর্মকর্তা ছিলেন। গাড়িটি তিরাপের বোগাপানির কাছাকাছি পৌঁছালে বিদ্রোহীরা গাড়িটিকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

এনপিপি প্রেসিডেন্ট এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রী কোনরাড কে সাংমা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে এক্ষেত্রে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের হস্তক্ষেপ কামনা করেন।

তিনি টুইট বার্তায় বলেন, দলের এমএলএ শ্রী তিরোং আবোহ (অরুণাচল প্রদেশ) এবং তার পরিবারের মৃত্যুতে অত্যন্ত মর্মাহত ও দুঃখিত এনপিপি।

তিনি আরও বলেন, আমরা এই নৃশংস হামলার তীব্র নিন্দা এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারতের প্রধানমন্ত্রী এবং রাজনাথ সিংহের কাছে আহ্বান জানাই।

সম্প্রতি অরুণাচল প্রদেশে লোকসভার পাশাপাশি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com