কিশোরগঞ্জের করিমগঞ্জে ঝড়ো বাতাসে মালবাহী ট্রলি উল্টে -এর চালক নিহত হয়েছেন।
শনিবার রাতে উপজেলার নোয়াবাদ ইউনিয়নের মাটি কাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নবী হোসেন (৩৬) সদর উপজেলার কালিয়ারকান্দা গ্রামের আব্দুস সালামের ছেলে।
স্থানীয় সূত্রে পুলিশ জানায়, নবী হোসেন নিকলী থেকে ধান বোঝাই ট্রলি নিয়ে চামড়া বন্দরের দিকে যাওয়ার পথে মাটি কাটা এলাকায় ঝড়ো বাতাসের কবলে পড়ে এটি উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান চালক নবী।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে চালক নবী হোসেনকে ট্রলির নিচ থেকে উদ্ধার করে।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।