শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে: স্বাস্থ্যমন্ত্রী ট্রাম্পের ভবিষ্যৎবাণী নিয়ে ইরানের উপহাস: তেলের দাম ১৪০ ডলার হওয়ার হুঁশিয়ারি পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার গভর্নরের পারফরমেন্স দেখতে বিরোধী দলকে অপেক্ষা করতে বললেন অর্থমন্ত্রী গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ স্বপ্ন ডুবছে ঢলের পানিতে, দিশেহারা কিশোরগঞ্জের হাওর অঞ্চলের কৃষকরা বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস হাজীপুরে ভূমি অফিসের সীমানা জটিলতা, জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সর্ববৃহত্তম বেনাপোল স্থলবন্দরে ৯ দিন আমদানি-রপ্তানি বন্ধ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৯ মে, ২০১৯
  • ৫৯৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সর্ববৃহত্তম বেনাপোল স্থলবন্দরে ৯ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে । ।তিনদিন মহাসড়কে ভারী যানবাহন চলাচল না করায় পণ্য সরবরাহ বন্ধ থাকবে। ফলে শিল্পকারখানায় উৎপাদন বন্ধ হওয়ার আশঙ্কায় ব্যবসায়ীরা আগাম পণ্য খালাস করে রাখছেন।

ঈদের আগে ও পরে সাপ্তাহিক ও সরকারি ছুটির তালিকায় এ তথ্য জানা গেছে। তবে বন্দর কর্তৃপক্ষ বলছেন এখন পর্যন্ত তারা ছুটির কোনো নির্দেশনা পাননি। বর্তমানে বন্দরের কার্যক্রম সপ্তাহে ৬ দিনে ২৪ ঘন্টা চলমান রয়েছে। এদিকে লম্বা ছুটির কারণে প্রয়োজনীয় পণ্য খালাস নিতে বন্দর থেকে পণ্য খালাসের ব্যস্ততাও বেড়েছে। জানা গেছে, যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় স্থলপথে আমদানির ৭০ শতাংশ হয় বেনাপোল বন্দর দিয়ে। এ বন্দর দিয়ে শিল্পকারখানায় ব্যবহৃত যন্ত্রাংশ ও কাঁচামাল আমদানি বেশি হয়। এছাড়া মোট ২৫ হাজার মানুষ এই বন্দর কেন্দ্রিক কাজ করে জীবিকা নির্বাহ করে। প্রতিবছর সরকার এ বন্দর থেকে প্রায় পাঁচ হাজার কোটি টাকা রাজস্ব পায়।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন যুগ্ম সাধারণ সম্পাদক মো: জামাল হোসেন জানান, এই বন্দর দিয়ে প্রতিদিন দুইশ থেকে তিনশ ট্রাক আমাদানি রপ্তানি হয়। ঈদে ছুটির আগে ও পরে বন্দরে পণ্য পরিবহনে বিভিন্ন সংকট দেখা যায়। শিল্পকারখানায় উৎপাদন কাজে প্রচুর কাঁচামালের প্রয়োজন হয়। তাই ঈদের ছুটির প্রভাবে যেন উৎপাদন ব্যাহত না হয়, এজন্য ব্যবসায়ীরা আগাম পণ্য খালাস করে রাখছেন।

সোনালী ব্যাংকের বেনাপোল শাখার ম্যানেজার এআরএম রকিবুল হাসান বলেন, ‘২৭ মে বেনাপোল বন্দরে সরকারের রাজস্ব আয় হয়েছে ২৭ কোটি ২৫ লাখ টাকা। যা অন্যান্য সময়ের চেয়ে অনেক বেশি।’

বেনাপোল বন্দরের উপ পরিচালক (প্রশাসন) আব্দুল জলিল বলেন, বর্তমানে বেনাপোল বন্দরে সপ্তাহে ছয় দিনে ২৪ ঘণ্টা আমদানি-রপ্তানি বাণিজ্য হয়ে থাকে। ঈদ উপলক্ষে এখন পর্যন্ত আমাদের ছুটির কোনো নির্দেশনা আসেনি। তবে ঈদের আগে ব্যবসায়ীরা যাতে দ্রুত প্রয়োজনীয় পণ্য খালাস নিতে পারেন তার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া আছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com