মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন

স্বামী লাইফ সাপোর্টে, দোয়া চাইলেন তনি

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৯৫ বার পড়া হয়েছে
স্বামী লাইফ সাপোর্টে, দোয়া চাইলেন তনি

দেশের আলোচিত ও সফল নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে ভর্তি আছেন। শনিবার (৫ অক্টোবর) এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন তনি নিজেই।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, আমার হাসব্যান্ডের আপডেট- এখনও তেমন রেসপন্স করছে না, আজকে সকালে আমি অনেকবার ডেকেছি চোখ খুলে নাই। লাইফ সাপোর্টে আছে, চিকিৎসকরা চেষ্টা করছেন। একটু স্টেবল হলে দেশের বাইরে নেয়ার কথা চলছে।

তনি আরও লিখেছেন, আমি হাসপাতালে আছি, সানভী সারফারাজ বাসায় আমার মায়ের সাথে আছে। সারফারাজ কিছুই বোঝে না ছোট বাচ্চা, সে শুধু এতটুকু ফিল করতে পেরেছে তার ড্যাডির কিছু হয়েছে, ছেলেটারও জ্বর।

সবশেষে তনি বলেন, ‘আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আমার হাসবেন্ডের খবর নিতে কল বা টেক্সট দিচ্ছেন সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কথা বলার মতো মানসিক অবস্থাতে নেই। আল্লাহ ছাড়া এই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না, সবাই আমাদের সকল ভুলত্রুটি ক্ষমা করে আমার হাসবেন্ডের জন্য দোয়া করবেন।’

প্রসঙ্গত, তনির স্বামীও একজন সফল ব্যবসায়ী। তনির থেকে ৩৮ বছরের বড় শাহাদাৎ হোসাইনকে নিয়ে সবসময় সমালোচনার শিকার হয়েছেন তিনি। ফেসবুক লাইভে এলে নানারকম ট্রলের মুখে পড়েন এই নারী উদ্যেক্তা। এসবে তার কোনও তোয়াক্কা নেই। তিনি দিনশেষে নিজের ঘরে শান্তিতে থাকতে চান বলেই অভিমত দিয়েছেন নানা সংবাদমাধ্যমে। শাহাদাৎ হোসাইন তনির দ্বিতীয় স্বামী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎকে। প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে নেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com