সোমবার, ০১ জুন ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ব্রাজিল সমর্থকদের ৮৫ হাজার টাকা জরিমানা হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে আরেকটি জাহাজে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩ শিশু রামিসা হত্যা-ধর্ষণের বিচার শুরু সোমবার: আইনমন্ত্রী হোসেনপুরে ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান, সিএনজি জব্দ নিচে সংবাদটি বানান, বিরামচিহ্ন ও কাঠামোগতভাবে সম্পাদনা করে দেওয়া হলো: পাকুন্দিয়ায় জুবায়ের হত্যা মামলায় সন্দেহভাজন আটক ১ কোরবানি থেকে বেঁচে যাওয়া ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন চিড়িয়াখানার তারকা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জিয়া স্মৃতি জাদুঘরের সংস্কার শুরু রয়টার্স ওয়াশিংটন পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

সালথায় তরুণীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় প্রাণ গেল যুবকের।

মাহহমুদুর রহমান তুরান, ফরিদপুর
  • আপডেট সময় সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১৩০ বার পড়া হয়েছে
সালথায় তরুণীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় প্রাণ গেল যুবকের।
 ফরিদপুরের সালথায় মেলায় এক তরুণীকে উত্ত্যক্ত করার  প্রতিবাদ করায় বখাটেদের ছুরিকাঘাতে কাশেম ব্যাপারী (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় চাইনিজ কুড়ালের আঘাতে মিলন (৩২) নামে অপর এক যুবক আহত হয়েছেন।
সোমবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামের ইমামবাড়ী মেলায় এ ঘটনা ঘটে। নিহত কাশেম উপজেলার মধ্যবালিয়া গ্রামের গেদা বেপারীর ছেলে বলে জানা যায়। আহত মিলনও একই গ্রামের মহিন উদ্দিনের ছেলে।  

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিকেলে কাসেম, মিলনসহ কয়েকজন বন্ধু জয়ঝাপের ইমামবাড়ী মেলায় নৌকাবাইচ দেখতে যান।

এসময় তাদের সঙ্গে এক তরুণী ছিল। ওই তরুণীকে জয়ঝাপ এলাকার কয়েকজন যুবক বিভিন্নভাবে উত্ত্যক্ত করে।

এর প্রতিবাদ করলে কিছু বখাটে যুবক কাশেম বেপারীর বুকে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হন তিনি।

পরে তাকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া মিলনকে চাইনিজ কুড়াল দিয়ে শরীরের পেছন দিকে কোপানো হয়। পরে তাকেও উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল এই প্রতিবেদককে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে জানানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com