মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন

গান বাংলার চেয়ারম্যান তাপস গ্রেপ্তার

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১১৭ বার পড়া হয়েছে
গান বাংলার চেয়ারম্যান তাপস গ্রেপ্তার

গায়ক-সুরকার-সংগীত পরিচালক ও বেসরকারি টেলিভিশন গান বাংলার চ্যানেলের চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার মধ্যরাতে তাকে গুলশানের গান বাংলা টেলিভিশনের কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে উত্তরা পূর্ব থানায় হস্তান্তর করা হয়।

জানা গেছে, জুলাই-আগস্টে গণহত্যার ঘটনার মামলায় তাপসকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান।

তিনি বলেন, গান বাংলার প্রধান নির্বাহী তাপসের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।

সংগীতের জনপ্রিয় মুখ কৌশিক হোসেন তাপস। গান বাংলা টিভির কর্ণধারও তিনি। পাশাপাশি তাপস আওয়ামী সংস্কৃতি অঙ্গনের আস্থাভাজন হিসেবে বেশ পরিচিত।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গানবাংলা ভবনের ভাঙচুর করা হয়। ভবনটির অধিকাংশ ফ্লোরজুড়ে ছিল চ্যানেলটির স্টুডিও সেটআপ, শুটিং ফ্লোর, সাউন্ড সিস্টেম, এডিটিং প্যানেল, সম্প্রচার যন্ত্রসহ বিভিন্ন যন্ত্রাংশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com