বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সৌদি আরবের সাথে মিল রেখে পাকুন্দিয়ায় একদিন আগে ঈদ উদযাপন ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির ইতালি যাত্রায় লিবিয়ায় গিয়ে জিম্মি, মুক্তিপণে ছাড়, গ্রেপ্তার ৩ প্রস্তুত শোলাকিয়া মাঠ: সকাল ৯টায় ঈদ জামাত, থাকছে বিশেষ ট্রেন দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন

এ বিজয় হবে আমেরিকার ‘স্বর্ণযুগ’, জয়ের পর বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৫৫ বার পড়া হয়েছে
এ বিজয় হবে আমেরিকার ‘স্বর্ণযুগ’, জয়ের পর বললেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনে ম্যাজিক ফিগার থেকে আর মাত্র ৩ ভোট দূরে ডোনাল্ড ট্রাম্প। ২৭০ ইলেকটোরাল ভোটের মাইলফলক স্পর্শ করলেই তিনি হতে যাচ্ছেন ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট। বুধবার (৬ নভেম্বর) ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে রিপাবলিকান পার্টির প্রধান কার্যালয়ে দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে এক বিজয়ী ভাষণ দিয়েছেন তিনি। সেখানে তার নির্বাচনী জয়কে তিনি ‘রাজনৈতিক বিজয়’ বলে মন্তব্য করেছেন।

তিনি আরও বলেন, এটি হবে আমেরিকার ‘স্বর্ণযুগ’। এটি আমেরিকান জনগণের জন্য একটি দুর্দান্ত বিজয়, যা আমাদের আমেরিকাকে আবার মহান করতে অনুমতি দেবে।

ফ্লোরিডায় দেওয়া ওই ভাষণে ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন, যদিও তিনি এখনও আনুষ্ঠানিকভাবে প্রয়োজনীয় ইলেকটোরাল কলেজ ভোট অর্জন করতে পারেননি। ম্যাজিক ওই ফিগার থেকে তিনি মাত্র ৩ ভোট দূরে।

এসময় মঞ্চে তার পাশে দাঁড়ানো স্ত্রী মেলানিয়াকে জড়িয়ে ধরেন ডোনাল্ড ট্রাম্প। মেলানিয়াকে এসময় তিনি ফার্স্ট লেডি বলে সম্বোধন করে ধন্যবাদ জানান।

ট্রাম্প তার ভাষণে ভোটারদের ধন্যবাদ জানিয়ে বলেন, ৪৭তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার অসাধারণ সম্মানের জন্য আমি আমেরিকান জনগণকে ধন্যবাদ জানাতে চাই।

একইসঙ্গে বিশ্বের অন্যতম ধনী ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ককে রিপাবলিকান পার্টির ‘নতুন তারকা’ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন। এ সময় মাস্ককে ‘বিস্ময়কর’ ব্যক্তি হিসেবেও উল্লেখ করেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com