বুধবার, ২৭ মে ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সৌদি আরবের সাথে মিল রেখে পাকুন্দিয়ায় একদিন আগে ঈদ উদযাপন ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির ইতালি যাত্রায় লিবিয়ায় গিয়ে জিম্মি, মুক্তিপণে ছাড়, গ্রেপ্তার ৩ প্রস্তুত শোলাকিয়া মাঠ: সকাল ৯টায় ঈদ জামাত, থাকছে বিশেষ ট্রেন দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন

কমলার পরাজয়, ক্ষুব্ধ ডেমোক্র্যাটরা দুষছেন কাকে?

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৫৮ বার পড়া হয়েছে
কমলার পরাজয়, ক্ষুব্ধ ডেমোক্র্যাটরা দুষছেন কাকে?

সদ্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসের পরাজয়ে ডেমোক্রেটিক পার্টির মধ্যে ক্ষোভ ও আত্মসমালোচনা ছড়িয়ে পড়েছে। কারণ মাত্র তিন মাসের কিছু বেশি সময় আগে নির্বাচনি দৌড়ে নামা হ্যারিসের তার প্রতিদ্বন্দ্বী ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জয়ের সুযোগ কমই ছিল। কিন্তু হ্যারিসের পরাজয়ের কারণে ডেমোক্র্যাট দলের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন তুলেছেন অনেকে। তবে কমলার হারের নেপথ্যে বড় কারণ হিসেবে উঠে আসছে প্রেসিডেন্ট জো বাইডেনের নাম। তবে কেউ কেউ এর বিরুদ্ধে। এ নিয়ে দলটিতে অন্তর্কোন্দল দেখা দিয়েছে। খবর বিবিসি’র।

সবচেয়ে তীব্র যে সমালোচনা সামনে এসেছে তা হল, দলটি প্রেসিডেন্ট জো বাইডেনের মানসিক সক্ষমতা নিয়ে সমর্থকদের মিথ্যা বলেছে, জুনে ট্রাম্পের সঙ্গে বিপর্যয়কর টেলিভিশন বিতর্কের সময় যা প্রকাশ পায়। এতে সতর্ক ঘণ্টা বেজে ওঠে আর প্রেসিডেন্টকে তড়িঘড়ি করে নির্বাচনি দৌঁড় থেকে সরিয়ে নেওয়া হয়।

কমলার পরাজয়ের জন্য বাইডেনকে দোষারোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি। নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, যদি বাইডেন নির্বাচন থেকে আগে সরে দাঁড়াতেন, তাহলে ডেমোক্রেটিক পার্টি প্রতিযোগিতার মাধ্যমে প্রার্থী বাছাই করতে পারত। প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ের প্রতিদ্বন্দ্বিতা হলে কমলা জিততেন বলে মনে করেন তিনি।

এর আগে ২০২০ সালের মতো এবারের নির্বাচনেও বাইডেন ও ট্রাম্পের মধ্যে লড়াই হওয়ার কথা ছিল। কিন্তু ট্রাম্পের সঙ্গে প্রথম বিতর্কে খারাপ করার পর দলের চাপে গত জুলাইয়ে নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বাইডেন।

এরপর কমলা হন ডেমোক্র্যাট প্রার্থী। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন বলছে, বাইডেনকে সরে দাঁড়ানোর জন্য চাপ তৈরির ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা ছিল পেলোসির।

রিপাবলিকান ট্রাম্পের কাছে কমলার হারের জন্য পেলোসি ছাড়াও অনেক ডেমোক্র্যাট নেতা বাইডেনকে দোষারোপ করছেন। আর কমলা হ্যারিসের উপদেষ্টারাও হারের জন্য বাইডেনকে দায়ী করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কমলার বেশ কয়েকজন উপদেষ্টা বলছেন, নির্বাচনের প্রচারে কোনো কমতি রাখা হয়নি। কিন্তু প্রচারের জন্য সময় পাওয়া গেছে অল্প। বাইডেন যদি আরও আগে সরে দাঁড়াতেন, তাহলে ভোটারদের আকৃষ্ট করার জন্য বেশি সময় পাওয়া যেত।

উপদেষ্টাদের একজন বলেন, ‘গত মঙ্গলবারের নির্বাচনে কমলা হ্যারিস ও ডেমোক্র্যাটদের হারের নেপথ্যে একমাত্র কারণ বাইডেন।’

অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বাইডেনের একজন উপদেষ্টা বলেন, নির্বাচনে হারের পেছনে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টাদের দায় রয়েছে। বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য ডেমোক্র্যাটদের মধ্যে অন্তর্কোন্দলে উসকানি দিয়েছেন তারা।

তিনি বলেন, কমলা হ্যারিস প্রেসিডেন্ট প্রার্থী হোন, তা চাননি সাবেক এই প্রেসিডেন্টের উপদেষ্টারা। এর প্রভাব পড়েছে নির্বাচনের ফলাফলে।

তবে বাইডেন-ঘনিষ্ঠরা বলছেন অন্য কথা। নাম প্রকাশ না করার শর্তে বাইডেনের একজন সাবেক উপদেষ্টা বলেন, ট্রাম্পের সঙ্গে হার নিয়ে হ্যারিস ও তার সমর্থকেরা এখন অজুহাত দিচ্ছেন। নির্বাচনের প্রচারে ট্রাম্পের তুলনায় বিপুল অর্থ ব্যয় করেও কেন সুফল পাওয়া গেল না সেই প্রশ্ন তার। তিনি বলেন, ‘কীভাবে আপনি নির্বাচনের প্রচারের কাজে ১০০ কোটি ডলার ব্যয় করেও জিততে পারলেন না?’

পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের সিনেটর ও ডেমোক্র্যাট নেতা জন ফেটারম্যান অবশ্য মনে করে বাইডেনকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্রকারীরাই নির্বাচনে হারের জন্য দায়ী। তিনি বলেন, ‘তারা বাইডেনকে সরিয়ে দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছিল। তাদের চাওয়া অনুযায়ী নির্বাচনও হয়েছে। এখন নির্বাচনের ফলাফল যেটা এসেছে আর দলের যে বিপর্যয় হয়েছে, তা মেনে নেওয়াই যথোপযুক্ত।’

কিন্তু ৮১ বছর বয়সী বাইডেন ব্যক্তিগতভাবে জানিয়েছেন, তিনি ভেবেছিলেন তিনিই একমাত্র ডেমোক্র্যাট যে ট্রাম্পকে হারাতে পারবে। আর প্রকাশ্যে তিনি বলেছেন, আরও চার বছর প্রেসিডেন্ট থাকার মতো সক্ষম আছেন তিনি। জুলাইয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সময় তিনি জানান, ‘দল ও দেশের বৃহত্তর স্বার্থেই সরে দাঁড়ানোর’ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তবে ডেমোক্র্যাটদের হারের অন্যতম একটি কারণ হিসেবে ‘রাজনৈতিকভাবে সঠিক’ থাকার কথা বলছেন নিউইয়র্কের কংগ্রেসম্যান ও দলটির নেতা টম সুওজি। তার মতে, নির্বাচনী প্রচারে রিপাবলিকানরা আক্রমণাত্মক অবস্থান নিলেও এর বিপরীতে পাল্টা আক্রমণাত্মক অবস্থান নিতে পারেননি তারা। দলের ভুল নীতির কারণে সংখ্যালঘু অনেক ভোট হারাতে হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com