মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই খুন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৬ জুন, ২০১৯
  • ৬২৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

কক্সবাজারের চকরিয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই খুন হয়েছেন। শনিবার সন্ধ্যায় হামলায় আহত বড় ভাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে রাত ১০টার দিকে পটিয়া এলাকায় তিনি মারা যান।

নিহত আবুল কাশেম ওরফে বদি আলম (৫০) চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের জমিদারপাড়া গ্রামে মৃত নুরুল আলমের ছেলে। তার আপন ছোট ভাই মনির আলম লাঠি দিয়ে আঘাত করে তাকে মেরে ফেলেছে।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত নুরুল আলমের ছেলে আবুল কাশেম ও মনির আলমের মাঝে জমির বিরোধ চলছিল। শনিবার তাদের জমির সীমানা নির্ধারণের কাজ হচ্ছিল। তখন দুই ভাইয়ের পরিবারের মধ্যে ঝগড়া হয়।

একপর্যায়ে সন্ধ্যার দিকে মনির আলম বড় ভাই আবুল কাশেমকে লাঠি দিয়ে পিঠিয়ে গুরুতর আহত করেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিলো। পথে রাত ১০ টার দিকে পটিয়ায় মৃত্যুবরণ করেন।

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। ঘটনার পরই মনির আলম তার পরিবারের সদস্যদের নিয়ে আত্মগোপনে চলে গেছে।

থানার সামনে কান্না জনিত কণ্ঠে আবুল কাশের স্ত্রী ছেনুয়ারা বেগম বলেন, ‘দেবর ও তার ছেলেরা আমার অন্য আরেক দেবরের অংশের জমি জোর করে দখল করেছে। বিষয়টি আমরা প্রতিবাদ করলেই আমাদের মারধর করতো। কিন্তু তারা আমার স্বামীকে এভাবে হত্যা করে ফেলবে তা বুঝতে পারিনি। আমি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমির বিরোধ নিয়ে ছোট ভাই বড় ভাইকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। তাকে চট্টগ্রাম নেয়ার পথে মারা গেছেন। মরদেহ থানা এলে রাতেই কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com