মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী

ভৈরবে মেঘনা নদী ভাঙনে হুমকির মুখে পড়েছে অটো রাইস মিল ও ডকইয়ার্ড

হৃদয় আজাদ, ভৈরব, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে
ভৈরবে মেঘনা নদী ভাঙনে হুমকির মুখে পড়েছে অটো রাইস মিল ও ডকইয়ার্ড

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনাপাড়ে হঠাৎ নদী ভাঙন শুরু হয়েছে। এতে হুমকির মুখে পড়েছে একটি অটো রাইস মিল ও ডকইয়ার্ডসহ ভৈরব বাজার এলাকা।

সোমবার রাত ৭টার দিকে নদী ভাঙন শুরু হয়ে (২৮ জানুয়ারী) মঙ্গলবার সকাল ৯ টা পর্যন্ত এ ভাঙন অব্যাহত থাকে। এতে প্রায় কয়েক দেড়শ থেকে দুইশ ফুট ভূমি নদীগর্ভে বিলিন হয়ে যায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

স্থানীয়রা জানায়, সোমবার রাত ৭টা থেকে ভাঙন শুরু হয়। এ নদী ভাঙনের ফলে ভৈরব বাজার এলাকার একটি অটো রাইস মিল ও ডকইয়ার্ড হুমকির মুখে পড়েছে। এছাড়াও নিয়ম বহির্ভূত ভাবে বালু উত্তোলনকে এ ভাঙ্গনের অন্যতম কারণ হিসেবে দেখছেন তারা। দ্রুত জিও ব্যাগ ফেলে ব্যবস্থা না নিলে কোটি কোটি টাকার ক্ষতির আশংকা করছেন স্থানীয়রা।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন জানান, ভাঙন রোধে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। দ্রুত সময়ের মধ্যে জিও ব্যাগ ফেলাসহ স্থায়ী সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com