সোমবার, ১৮ মে ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে শেরপুরে হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি বেড়ে ৪৪ চিকিৎসকদের নিরাপত্তায় প্রতিটি হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত জাবিতে প্রক্টর অফিসের পর রেজিস্ট্রার ভবনেও তালা হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট ১ জুলাই থেকেই পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী ফেনীতে ক্লাবফুট শনাক্তে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ বিভ্রান্তকারীদের বিভ্রান্তির ফাঁদে পা দেবেন না: প্রধানমন্ত্রী

মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি হামিদের ভাতিজার রিসোর্ট ভাঙচুর-আগুন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে
মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি হামিদের ভাতিজার রিসোর্ট ভাঙচুর-আগুন

ক্ষমতার দাপট দেখানোসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলায় সাবেক রাষ্ট্রপত মো. আবদুল হামিদের ভাতিজা শরীফ কামালের ‘হাওর রিসোর্ট’ ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মিঠামইনের সদর ইউনিয়নের কামালপুর এলাকায় অবস্থিত রিসোর্টিতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জুমা নামাজের পর উপজেলার মিঠামইন বাজার থেকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা লাঠিসোঁটা নিয়ে শরীফ কামালের ‘হাওর রিসোর্ট’র সামনে জড়ো হন। পরে রিসোর্টের গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন বিক্ষুব্ধরা। এরপর রিসোর্টে ভাঙচুর শুরু করেন তারা। এক পর্যায়ে রিসোর্টটিতে অগ্নিসংযোগ করে বিভিন্ন স্লোগান দেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

মিঠামইন থানার উপ-পরিদর্শক (এসআই) সজিব জানান, এ বিষয়ে বিস্তারিত জানা নেই। খোঁজ নিয়ে জানা হবে।

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ভাতিজা অ্যাডভোকেট মো. শরীফ কামাল মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। ‘হাওর রিসোর্ট’র মালিক তিনি। তার নামে ক্ষমতার দাপট দেখানোসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে স্থানীয়দের।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com