বুধবার, ২০ মে ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

হোসেনপুরে ওরসের নামে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৯৪ বার পড়া হয়েছে
হোসেনপুরে ওরসের নামে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন
কিশোরগঞ্জের হোসেনপুরে মাজারে ওরশের নামে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন ইমাম ওলামা পরিষদ ও সর্বস্তরের তৌহিদী জনতা।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের সামনে  ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
জানা যায়, উপজেলার সাহেবের চর এলাকার জনৈক সুলু শাহ নামক ব্যক্তির কবরে প্রতিবছর ওরসের নামে একটি মেলার আয়োজন করা হয়। মেলায় মাদক সেবন ও বেচাকেনা, জুয়া,মারামারি, খুন-খারাপি,অশ্লীল নৃত্য, গানবাজনা সহ নানান ধরনের কার্যক্রম ঘটে। এবারও ১১ ফেব্রুয়ারি থেকে মেলা আয়োজন করা হচ্ছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের হোসেনপুর উপজেলা শাখার সভাপতি মাও. আবুল কালাম ফারুকী, হালিমা সাদিয়া মাদরাসার মুহতামিম আবুল ফাতাহ নুরুল্লাহ, মডেল মসজিদের ইমাম মাও. জাহাঙ্গীর আলম, দারুল হেদায়েত কওমী মাদরাসার মুহতামিম মুফতি এমদাদুল্লাহ বাকী, রাবিয়া বসরী মহিলা মাদরাসার মহতামিম আবু মোহাম্মদ বরকত উল্লাহ, মোরগ মহল মসজিদের খতিব নাজমুল হক ফয়সাল,ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক মাও. কারিমুল্লাহ, আমেনা মহিলা মাদরাসার মুহতামিম মুফতি মাহমুদুল হাসান,ইমাম উলামা পরিষদের উপদেষ্টা মাও.আসাদুজ্জামান বাবুল,
 আশরাফুল উলুম কওমী মাদরাসার নায়েবে মুহতামিম মুফতি আব্দুল আহাদ মাহমুদী,মুফতি শরিফুল ইসলাম, মাওলানা ফজুলল হক, মাও. নজরুল ইসলাম প্রমূখ।
মানববন্ধনে বক্তারা ওরসের নামে অসামাজিক কার্যকলাপ বন্ধের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয় এবং সহকারী কমিশনার ভূমি ফরিদ আল সোহান এর সংগে  মেলা বন্ধের বিষয়ে মতবিনিময় করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com