সোমবার, ১৮ মে ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে তাড়াইলে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে শেরপুরে হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি বেড়ে ৪৪ চিকিৎসকদের নিরাপত্তায় প্রতিটি হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত জাবিতে প্রক্টর অফিসের পর রেজিস্ট্রার ভবনেও তালা হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট ১ জুলাই থেকেই পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী ফেনীতে ক্লাবফুট শনাক্তে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ

বিয়ে চার মাস পার হয়নি স্বামী-স্ত্রীর জবাই করা লাশ মৎস্য খামার পাড়ে

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২১ জুন, ২০১৯
  • ২৮৮৬ বার পড়া হয়েছে

করিমগঞ্জে দিনের বেলায় স্বামী-স্ত্রীকে জবাই করে হত্যা করেছে  অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। আজ বিকেলে উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের দক্ষিণ চাঁনপুর এলাকায় একটি মৎস্য খামার থেকে রিকশাচালক আবু বক্কর (২৫) ও তার স্ত্রী হিমার (১৮) মৃতদেহ উদ্ধার পাওয়া যায়।

নিহত আবু বক্কর পার্শ্ববর্তী সতেরদরিয়া গ্রামের মোক্তার হোসেনের ছেলে। তার স্ত্রী হিমা কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের মাসুদ মিয়ার মেয়ে। মাত্র চারমাস আগে তাদের বিয়ে হয়।

পুলিশ জানায়, স্ত্রীকে সঙ্গে নিয়ে মাইজখাপন কালাইহাটি গ্রামে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন আবু বক্কর। স্থানীয়রা জানান, খালার বাড়ি যাওয়ার পথে জুম্মার নামাজের পর দক্ষিণ চাঁনপুর গ্রামের পাশে একটি মৎস্য খামারের পাড়ে বসে আবু বক্কর ও তার স্ত্রীকে কথা বলতে দেখা গেছে।

বিকেলে সেখানেই তাদের জবাই করা মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুরুকুর রহমান খালেদ, করিমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহতদের সঙ্গে থাকা দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। ঠিক কি কারণে এ জোড়াখুনের ঘটনা ঘটেছে কিংবা কারা এ ঘটনায় জড়িত তা কিছুই বলতে পারছে না কেউ।

পুলিশ নিহত দু’জনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com