সোমবার, ১৮ মে ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে শেরপুরে হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি বেড়ে ৪৪ চিকিৎসকদের নিরাপত্তায় প্রতিটি হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত জাবিতে প্রক্টর অফিসের পর রেজিস্ট্রার ভবনেও তালা হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট ১ জুলাই থেকেই পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী ফেনীতে ক্লাবফুট শনাক্তে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ বিভ্রান্তকারীদের বিভ্রান্তির ফাঁদে পা দেবেন না: প্রধানমন্ত্রী

করিমগঞ্জে সড়ক দুর্ঘটনায় অনার্স পড়ুয়া শিক্ষার্থীর নিহত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে
করিমগঞ্জে সড়ক দুর্ঘটনায় অনার্স পড়ুয়া শিক্ষার্থীর নিহত

কিশোরগঞ্জের করিমগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক অনার্স পড়ুয়া কলেজ শিক্ষার্থী ওমর ফারুক হৃদয় (২৩) নিহত হয়েছে। শনিবার বিকালে ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে জেলার করিমগঞ্জ উপজেলার হাসানপুর ব্রিজ সংলগ্ন এলাকায়।

নিহত ওমর ফারুক হৃদয় (২৩) জেলার করিমগঞ্জ উপজেলার পশ্চিম নোয়াবাদ গ্রামের আবু বকরের ছেলে। নিহত ওমর ফারুক হৃদয় করিমগঞ্জ সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ইউপি মেম্বার নাজিম উদ্দিন জানান, “নিহত হৃদয় আমার চাচাত ভাই। আজ দুপুরে হৃদয় তার কয়েকজন মিলে অটোরিকশায় করে ঘুরতে বের হয়েছিলেন। হাসানপুর ব্রিজ সংলগ্ন এলাকায় গেলে একটি পিক-আপ ভ্যান অটোরিকশাটিকে চাপা দেয়।

এতে গুরুতর আহত হয় হৃদয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করা হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকাল সাড়ে ৫টার দিকে হৃদয়রে মৃত্যু হয়।”

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com