সোমবার, ১৮ মে ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে শেরপুরে হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি বেড়ে ৪৪ চিকিৎসকদের নিরাপত্তায় প্রতিটি হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত জাবিতে প্রক্টর অফিসের পর রেজিস্ট্রার ভবনেও তালা হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট ১ জুলাই থেকেই পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী ফেনীতে ক্লাবফুট শনাক্তে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ বিভ্রান্তকারীদের বিভ্রান্তির ফাঁদে পা দেবেন না: প্রধানমন্ত্রী

ময়মনসিংহে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে
ময়মনসিংহে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

ময়মনসিংহ সুইমিং কমপ্লেক্সে শুরু হলো মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকালে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম।

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করে ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিস। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুন-অর-রশীদ, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য এ কে এম মাহাবুবুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।

সভাপতির বক্তব্যে আল-আমিন জানান, ২০০১ সাল থেকে ময়মনসিংহে সুইমিং কমপ্লেক্স এর যাত্রা হলেও এখনো ভালো মানের সাঁতারু তৈরি হয়নি। তাই ভালো মানের সাঁতারু তৈরি করতে প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

প্রধান অতিথির বক্তেব্যে মুফিদুল আলম জানান, সাঁতার না জানার কারনে দিন দিন পানিতে পরে মৃত্যুর হার বাড়ছে। তাই যারা এখানে প্রশিক্ষণ পাবে তারা নিজেরা ভালো সাঁতারু হওয়ার চেষ্টা করবে; একই সাথে নিজ এলাকায় সাঁতার শেখানোয় মানুষকে উদ্বুদ্ধ করবে।

সাঁতার প্রশিক্ষণে অংশ নিতে ১২০ জন বালক ও বালিকা হাজির হয়েছিলো ময়মনসিংহ সুইমিং কমপ্লেক্সে। প্রাথমিক বাছাই শেষে ৩২ জন বালক এবং ৮ জন বালিকা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে। এই ৪০ জন সাঁতারুদের নিয়ে মাসব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে। কোচের দায়িত্ব পালন করবেন ময়মনসিংহ জেলা সাঁতার কোচ মোঃ আব্দুস সামাদ কাজল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com