সোমবার, ১৮ মে ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে শেরপুরে হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি বেড়ে ৪৪ চিকিৎসকদের নিরাপত্তায় প্রতিটি হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত জাবিতে প্রক্টর অফিসের পর রেজিস্ট্রার ভবনেও তালা হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট ১ জুলাই থেকেই পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী ফেনীতে ক্লাবফুট শনাক্তে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ বিভ্রান্তকারীদের বিভ্রান্তির ফাঁদে পা দেবেন না: প্রধানমন্ত্রী

যে গ্রামের বাসিন্দাদের জামা কাপড় পড়া নিষেধ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮
  • ১৯৩১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

ব্রিটেনের একটি গ্রাম পৃথিবীতে অনন্য। এ গ্রামে বহুদিন ধরে এমন একটি রীতি প্রচলিত, যা দুনিয়ার অন্য কোথাও নেই।

এ গ্রামের বাসিন্দাদের প্রায় সবাই সচ্ছল। গ্রামবাসী বেশ শৌখিনও। চোখে দামি সানগ্লাস, গলায় সোনার চেইন, আঙুলে আংটি, বড় পানশালা, শিশুদের জন্য বিনোদন কেন্দ্র, পার্ক— কী নেই এ গ্রামে!

যে কেউ দেখলে বলবেন এর চেয়ে আদর্শ গ্রাম হতে পারে? জীবনমানও উন্নত। সবার মধ্যে সম্প্রীতিও বিদ্যমান।

গ্রামটিতে সব কিছু থেকেও নেই একটি জিনিস। সেটি হচ্ছে— লজ্জা। কারণ লজ্জার ভূষণ জামাকাপড় পরা নিষেধ এ গ্রামে। এখানে যারা বাস করেন, কারেও পরনে পোশাক থাকে না।

গ্রামটির নাম স্পিলপ্লাজ। ব্রিটেনের হার্টফোর্ডশায়ারে এটি অবস্থিত। এই গ্রামের বাসিন্দারা জাতে ব্রিটিশ।

স্পিলপ্লাজ গ্রামের বাসিন্দারা এ গ্রামটিকে ব্রিটেনের সবচেয়ে পুরনো নগ্নতাবাদী অঞ্চল বলে দাবি করেন। বাসিন্দাদের এই নগ্নতাবাদকে সমর্থন না করতে পারলে, এখানে এক চিলতেও জমি জায়গা কেনা যাবে না।

তবে স্পিলপ্লাজের বাসিন্দাদের নগ্নতাবাদকে মেনে নিতে পারলে সেখানে জলের দরে জমি পেয়ে যেতে পারেন আপনিও।

জানা গেছে, ১৯২৯ সালে লন্ডন ছেড়ে চার্লস ম্যাকস্কি এবং তার স্ত্রী ডোরথি এ গ্রামে বসতি স্থাপন করেন।

এ অঞ্চলে জমি কিনে প্রথমে তাঁবু তৈরি করে বসবাস শুরু করেন দুজনে। এলাকাটির নাম দেন ‘স্পিলপ্লাজ’ বা খেলার জায়গা।

সপ্তাহান্তে ম্যাকস্কি আর ডোরথির পরিচিতরা তাদের সঙ্গে দেখা করতে আসতেন। এভাবে ধীরে ধীরে ম্যাকস্কি আর ডোরথির অতিথিদের কেউ কেউ এখানে বসবাস শুরু করেন।

১২ একর জমিতে গড়ে ওঠা এই গ্রামে বর্তমানে ৫৫টি বাড়ি রয়েছে।

গ্রামে বিদ্যুৎ সংযোগ রয়েছে। গৃহস্থালির প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম রয়েছে গ্রামবাসীর কাছে। এমন কী আধুনিক, ফ্যাশনেবল জামাকাপড়ও রয়েছে তাদের কাছে।

গ্রামের বাইরে গেলে জামাকাপড় পরেই যান তারা। তবে গ্রামে থাকার সময় নগ্নতাই তাদের পছন্দ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com