হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি :
৭ লাখ টাকা ব্যাংক লোন পরিশোধ করতে না পারায় দেনার দায়ে কিশোরগঞ্জের ভৈরবের শিমুল কান্দি ইউনিয়নের রাজনগর গ্রামের ব্যবসায়ী জহিরুল হক ওরফে জামাল মিয়া ঢাকার কেরানী গঞ্জ জেলখানায় অসুস্থ অবস্থায় মারা গেছেন । শুক্রবার কারা কর্তৃপক্ষ জহিরুল হকের মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গ থেকে নিহতের পরিবারের কাছে হস্থান্তর করেছে।
জানাযায়, ২০০৮ সালে ভৈরবের শিমুল কান্দি ইউনিয়নের রাজনগর গ্রামের মৃত সুরুজ মিয়ার পুত্র ঢাকায় পাদুকা ব্যবসা করার সময় রাজধানীর নবাবপুর এনসিসি ব্যাংক থকে ৫লাখ টাকার ১টি কনজ্যুমার লোন নেন । কিন্তু সঠিক সময়ে লোন পরিশোধ করতে না পারায় ব্যাংক কর্তৃপক্ষ ২০১১সালের ২৫সে্েপ্টম্বর উকিল নোটিশ প্রদান করেন। নোটিশের জবাব না পেয়ে ব্যাংকের সহকারি অফিসার গোলাম কিবরিয়া বাদী হয়ে শোধসহ ৭ লাখ টাকার মামলা দায়ের করেন। পরে ঢাকার সিএমএম আদালতের বিজ্ঞ মহানগর দায়রা জজ বিবাদীর অনুপস্থিতিতে ১বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৭ লাখ টাকা জরিমানা করেন ।
সরেজমিনে গতকাল শনিবার দুপুরে গিয়ে দেখাযায়, জহিরুল হকের ৪ মেয়ে ১ ছেলে ও স্ত্রী রয়েছে। ২ মেয়েকে বিয়ে দেয়া হয়েছে । আরো ২ মেয়ে ও ১ ছেলে পড়া শুনা করছে । কিন্তু ১মাত্র ছেলে ৬ষ্ঠ শেণী পড়য়া সিয়ামের লেখা-পড়া অর্থের অভাবে একেবারে বন্ধ হয়ে গেছে। বাবার অনুপস্থিতিতে সিয়ামের কাধেঁ এখন সংসারের বোঝা। যদিও সহপাঠীদের স্কুলে যেতে দেখে আবারো স্কুলে যাওয়ার ইচ্ছের কথা জানান সিয়াম! কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস বাবার অকাল মৃত্যুতে তার সব স্বপ্ন আজ ধূলিসাৎ হয়ে গেছে । পরিবারের হাল ধরতে কিশোর সিয়াম কখনো রাজমিস্ত্রীর যোগালী, কখনো বা সেলুনে চুল ছাটাইয়ের কাজ করে জীবিকা নির্বাহ করে পরিবারের ভরন পোষণের চেষ্টা করছে । কিন্তু শেষ পযন্ত কি সিয়াম পারবে এ ভার বয়তে? এ প্রশ্নের উত্র অজানাই থেকে যায়! সিয়াম এ প্রতিনিধিকে দেখে আবেগে আপ্লুত হয়ে বলেন, আমার ও ইচ্ছে হয় স্কুলে যেতে, পড়া-শুনা করতে । কিন্তু আমার বাবা ব্যবসায় মার খেয়ে ব্যাংক লোন পরিশোধ করতে না পারায় পুলিশ আমার বাবাকে ধরে নিয়ে গেছে। ওরা আমার বাবার লাশ ফেরত দিয়েছে । কে আমাকে আমার বোনদেরকে খাওয়া-দাওয়া ও লেখা-পড়া শেখাবে ? আমরা পড়া-লেখা করতে চাই। ভাল মানুষ হয়ে বেছেঁ থাকতে চাই। তাই সরকারের কাছে দাবী সরকার যেন আমার বাবার লোন মওকুফ করে আমাদের লেখা-পড়া করার ব্যবস্থা করে দেন ।
সিয়ামের বোন লাইলী জানান, সে এবার স্থানীয় ওয়ার্ড আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীতে অধ্যায়নরত । কিন্তু টাকা-পয়সার অভাবে শিক্ষার সরজ্ঞামাদি কিনতে পারেন না, ভাল টিচারের কাছে পড়তে পারেন না । ভাল খাবার ও খেতে পারেন না । তবে পড়া-লেখা করে অনেক বড় হওয়ার স্বপ্ন বুক জুড়ে।
জহিরুল হকের স্ত্রী শিল্পী বেগম জানান, তার স্বামী ১জন ভাল মানুষ এবং ভাল ব্যবসায়ী ছিলেন। ঢাকাতে তার স্বামীর শশী সুজ ফ্যাক্টরী ছিল । ব্যবসার অবস্থা ও ভাল ছিল । তার স্বামী এলাকার অনেক মানুষের বিপদে-আপদে ,বিয়ে-শাদি, স্কুল-কলেজ ও মসজিদ মাদ্রাসায় দান করতেন । কিন্তু হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন, ব্যবসা প্রতিষ্ঠানে কয়েক দফা অগ্নিকান্ডে লাখ লাখ টাকার ক্ষতি হয়। এরপর ব্যবসা টিকিয়ে রাখতে ২০০৮ সালে এনসিসি ব্যাংক নবাবপুর শাখা থেকে ৫ লাখ টাকা কনজ্যুমার লোন নেন । কিতবে ব্যবসায় মন্দাভাব ,শারিরীক অসুস্থতা, ফের পাদুকা কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় রাহু ঘ্রাস করে বসে । এত সব বাধাঁ বিপত্তিতে পরিবারে নেমে আসে অর্থনৈতিক দৈন্যদশা । এদিকে ব্যাংক লোন পরিশোধ করতে না পারায় ২০১১ সালে ব্যাংক কর্র্তপক্ষ মামলা দায়ের করলে চলতি বছরের ২রা ফেব্রুয়ারী পুলিশ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। গত বৃহস্পতিবার কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারাকর্তৃপক্ষ তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ।
এ বিষয়ে জহিরুল হকের স্বজন হেলাল ভান্ডারী, জালাল ভান্ডারী, হানিফ মিয় ও প্রতিবেশি ফারক মাহমুদসহ অনেকেই জানান, মাত্র ৫ লাখ টাকা ব্যাংক লোন পরিশোধ করতে না পারায় ব্যাংক কর্তৃপক্ষের মামলায় জহিরুল হক জেলখানায় মারা গেছে । এটি একটি মর্মান্তিক দুঃখজনক ঘটনা । অথচ জহিরুলল হক ১জন ভাল ও বড় পাদুকা ব্যবসায়ী ছিলেন । আমরা ব্যাংক কর্তৃপক্ষ ও সরকারের কাছে দাবি জানায় যেন তার লোন মওকুফ করে পরিবারকে আর্থিক সহযোগিতা করে।
এ বিষয়ে ভৈরব উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ জোবায়ের জানান, জেলখানায় মৃত্যুু দুঃখজনক ঘটনা। তবে তার পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদন করলে আমরা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করার চেষ্টা করবো । এছাড়া ব্যাংক লোনের ব্যাপারে আইনগত দিক খতিয়ে সহযোগিতা করা হবে ।