মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে আজ ভোট ইসলামী ব্যাংক: মতিঝিলে ‘সচেতন গ্রাহক ফোরাম’ এর অবস্থান অব্যাহত চট্টগ্রামে হালিশহর বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস পাকুন্দিয়ায় বিএনপির কর্মসূচিতে গুলিবর্ষণের ঘটনায় সাবেক ওসি ও এসআইসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা কিশোরগঞ্জে দুই ওসিসহ ১৪ পুলিশ সদস্যকে আসামি করে ছাত্রদল নেতার মামলা রামিসা হত্যার নতুন মোড়, আদালতে আসামির অভিযোগে নতুন ব্যক্তির নাম তাড়াইলে গরমে বাড়ছে কাঁচা তালের শাঁসের কদর ইসলামী ব্যাংকের অনলাইন পর্ষদ সভাও বন্ধ, আন্দোলনে বাধাগ্রস্ত কার্যক্রম তোফায়েল আহমেদ মারা গেছেন

গাজীপুরে তুলার গুদামে আগুন: তিনজনের মরদেহ উদ্ধার

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৩ জুলাই, ২০১৯
  • ৫৩৮ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরে অটো স্পিনিং মিল নামে একটি কারখানার তুলার গুদামে আগুন লাগার ঘটনায় আরও তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসকর্মীরা। বুধবার সকালে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন, দক্ষিণ ধনুয়া এলাকার জয়নালের ছেলে আনোয়ার, শামসুল হকের ছেলে সেলিম কবির ও হাসান আলীর ছেলে শাহজালাল। এর আগে গতকাল মঙ্গলবার রাসেল আহমেদ নামে এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ঘেঁষা নয়নপুর এলাকার ওই কারখানায় আগুন লাগে। আগুন লাগার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন আইনমন্ত্রী আনিসুল হক ও স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ। আগুন লাগার পর দমকল বাহিনীর ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আশপাশে কোনও পানির উৎস না থাকায়  আগুন নিয়ন্ত্রণে দেরি হয়। কারখানার মহাব্যবস্থাপক (জিএম) হারুন অর রশিদ সাংবাদিকদের জানান, অগ্নিকাণ্ডের উৎস সম্পর্কে কিছুই জানা যায়নি। আগুনে গুদামের প্রচুর তুলা পুড়ে গেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com