সোমবার, ১৮ মে ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে শেরপুরে হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি বেড়ে ৪৪ চিকিৎসকদের নিরাপত্তায় প্রতিটি হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত জাবিতে প্রক্টর অফিসের পর রেজিস্ট্রার ভবনেও তালা হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট ১ জুলাই থেকেই পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী ফেনীতে ক্লাবফুট শনাক্তে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ বিভ্রান্তকারীদের বিভ্রান্তির ফাঁদে পা দেবেন না: প্রধানমন্ত্রী

ভৈরবে একদল শিক্ষার্থীর ভীন্নধর্মী মানবিক কার্যক্রমে খুশি এইচএসসি পরীক্ষার্থীরা

হৃদয় আজাদ,ভৈরব, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে
ভৈরবে একদল শিক্ষার্থীর ভীন্নধর্মী মানবিক কার্যক্রমে খুশি এইচএসসি পরীক্ষার্থীরা

নতুন বাংলাদেশে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া কিশোরগঞ্জের ভৈরবের পরীক্ষার্থীদের মাঝে সরবত-স্যালাইন খাওয়ানোর এক ভীন্নধর্মী মানবিক কাজের দৃষ্টান্ত রাখলো একদল প্রাক্তণ শিক্ষার্থীরা। ২০২৫সালের এইচএসসি ও সমমান বোর্ড পরীক্ষার প্রথম দিনে স্থানীয় সরকারি হাজী আসমত কলেজের প্রধান ফটকের সামনে ভ্রাম্যমাণ চেয়ার-টেবিল সাজিয়ে আগত পরীক্ষার্থীদের মাঝে স্যালাইন-পানি খাওয়ানো সহ কলম-ফাইল বিতরণ করা হয়।

সকাল ৯টা থেকে পরীক্ষা চলাকালীন সময়সহ দুপুর ২টা পর্যন্ত তাদের এমন মানবিক কার্যক্রম অব্যাহত ছিল। আয়োজকদের মাঝে উপস্থিত ছিলেন হান্নাম আহমেদ হিমু, রাকিব হাসান, রনি হায়দার, রাহীম, নাঈম মিয়া, আরাফাত হোসেন ও উজ্জল মিয়াসহ আরো অনেকে। নিজেদের ব্যক্তিগত তহবিলের কিছুটা অংশ ভাগাভাগি করে এমন মানবিক কাজের আয়োজন করা হয়।

কলেজের প্রাক্তণ শিক্ষার্থীদের এই কার্যক্রমটিকে পরীক্ষার্থীরা কিভাবে দেখছেন জানতে চাইলে পরীক্ষার্থী সড়লা, নয়ন তাঁরা, ঝলক মিয়া, হৃদয় রায়হান, উপমা, তূর্ণা, নিশীতা বড়ুয়সহ অন্যান্য শিক্ষার্থীরা জানান, বোর্ড পরীক্ষার দিনে যেকোনো শিক্ষার্থী’ই মানসিকভাবে তুলনামূলক অনেক বেশি নার্ভাস বা ভীত অবস্থায় থাকে। তবে আমরা মনে একটু বেশি সৌভাগ্যবান তাই কেন্দ্রে প্রবেশের আগেই বড়ভাইদেও দোয়া স্বরুপ স্যালাইন-পানি খেয়েছি।এটি আমাদের জন্য সত্যি’ই অনুপ্রেরণামূলক। এছাড়াও এ আয়োজনকে সাধুবাদ জানিয়ে হাজী আসমত কলেজের এবারের এইচএসসি পরীক্ষার্থীরা ভৈরবের ন্যায় আস-পাশের এলাকার শিক্ষা প্রতিষ্ঠান গুলোতেও প্রাক্তণ শিক্ষার্থীদের প্রতি অধ্যয়নরত শিক্ষার্থীদের উপর মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখার খোলা আহবান জানান।

ব্যক্তি প্রচারণা নয়, বরং তপ্ত দুপুরে পরীক্ষার কেন্দ্র থেকে বেড়িয়ে আসা শিক্ষার্থীদের শুষ্ক গলায় একটু তরল পানীয় ঢেলে দেওয়ার সুপ্ত মানবিক বাসনা নিয়েই এমন কার্যক্রমের কথা মাথা আসে আয়োজকদেও সমন্বকারি হান্নান আহমেদ হিমু’র। পরে হিমু তার অন্যান্য মানবিক কাজে নিয়োজিত থাকা বন্ধুদের সহযোগিতায় কার্যক্রমটি সম্পন্ন করতে সক্ষম হন। এছাড়াও কথা প্রসঙ্গে হিমু আরো জানান, আগামী দিনেও আমাদেও এমন মানবিক কাজের ধারাবাহিকতায় সমাজের অন্যান্য শ্রেণীর ঘাম ঝড়ানো মানুষদের মুখে হাসি ফুটানোর চেষ্টা অব্যাহত রাখবো।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com