শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে: স্বাস্থ্যমন্ত্রী ট্রাম্পের ভবিষ্যৎবাণী নিয়ে ইরানের উপহাস: তেলের দাম ১৪০ ডলার হওয়ার হুঁশিয়ারি পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার গভর্নরের পারফরমেন্স দেখতে বিরোধী দলকে অপেক্ষা করতে বললেন অর্থমন্ত্রী গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ স্বপ্ন ডুবছে ঢলের পানিতে, দিশেহারা কিশোরগঞ্জের হাওর অঞ্চলের কৃষকরা বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস হাজীপুরে ভূমি অফিসের সীমানা জটিলতা, জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল

গাজায় নিহত শিশুদের স্মরণে তেল আবিবে আলোর মিছিল

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে
গাজায় নিহত শিশুদের স্মরণে তেল আবিবে আলোর মিছিল

ফিলিস্তিনের গাজার ছিটমহল এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত শিশুদের স্মরণে তেল আবিবে প্রতিবাদী আলোর মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৪০০ বামপন্থি আন্দোলনকারী ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সদরদপ্তরের পাশে কাপলান স্ট্রিটে মৌন মিছিল নিয়ে এগিয়ে যায়।

এ মিছিলে নিহত শিশুদের ছবি ও তাদের নাম, নিহত হওয়ার তারিখ ও স্থান উল্লেখ করা হয়। চলতি বছরের শুরুতে গাজায় অস্ত্রবিরতি থাকলেও ১৮ মার্চ থেকে ফের ইসরায়েলি হামলা শুরু হয়। তারপর থেকে এ ধরনের মিছিল নিয়মিত হচ্ছে।

সেই সঙ্গে তেল আবিবের হাবিমা স্কয়ারে ডানপন্থি সরকারের বিরুদ্ধে আরও জোরালো বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারের নীতি ও হামলার তীব্র প্রতিবাদ জানান।

গাজার ২১ মাসের যুদ্ধে ইসরায়েলি হামলায় প্রায় ৫৮ হাজার মানুষের মৃত্যু ঘটেছে, যার মধ্যে অধিকাংশই শিশু ও নারী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com