মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে আজ ভোট ইসলামী ব্যাংক: মতিঝিলে ‘সচেতন গ্রাহক ফোরাম’ এর অবস্থান অব্যাহত চট্টগ্রামে হালিশহর বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস পাকুন্দিয়ায় বিএনপির কর্মসূচিতে গুলিবর্ষণের ঘটনায় সাবেক ওসি ও এসআইসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা কিশোরগঞ্জে দুই ওসিসহ ১৪ পুলিশ সদস্যকে আসামি করে ছাত্রদল নেতার মামলা রামিসা হত্যার নতুন মোড়, আদালতে আসামির অভিযোগে নতুন ব্যক্তির নাম তাড়াইলে গরমে বাড়ছে কাঁচা তালের শাঁসের কদর ইসলামী ব্যাংকের অনলাইন পর্ষদ সভাও বন্ধ, আন্দোলনে বাধাগ্রস্ত কার্যক্রম তোফায়েল আহমেদ মারা গেছেন

১২০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৭ জুলাই, ২০১৯
  • ৬৩২ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ :

গতকাল আনুমানিক রাত ৮ টায় কিশোরগঞ্জ জেলা শহরের আখড়া বাজার এলাকা হতে মাদক ব্যবসায়ী মোঃ রিপন লিটন (৪৪), পিতাঃ মৃত হাসান আলী, সাং-লতিফাবাদ মুসল্লিপাড়া, থানা ও জেলা- কিশোরগঞ্জ’কে র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল ১২০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৬ হাজার ৬০০ টাকা এবং ০১ টি মোবাইল সেট সহ গ্রেফতার করেন।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়া মাদক ব্যবসায়ী মো. রিপন ওরফে লিটন মাদক ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার, বিএন এম শোভন খান জানান, মাদককে নির্মূলের ক্ষেত্রে কিশোরগঞ্জ র‌্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার (৬ জুলাই) রাত ৮টার কিছু পরে শহরের আখড়া বাজার এলাকায় তারা অভিযান পরিচালনা করেন।

এ ঘটনায় মাদক ব্যবসায়ী মো. রিপন ওরফে লিটন এর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com