শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে: স্বাস্থ্যমন্ত্রী ট্রাম্পের ভবিষ্যৎবাণী নিয়ে ইরানের উপহাস: তেলের দাম ১৪০ ডলার হওয়ার হুঁশিয়ারি পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার গভর্নরের পারফরমেন্স দেখতে বিরোধী দলকে অপেক্ষা করতে বললেন অর্থমন্ত্রী গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ স্বপ্ন ডুবছে ঢলের পানিতে, দিশেহারা কিশোরগঞ্জের হাওর অঞ্চলের কৃষকরা বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস হাজীপুরে ভূমি অফিসের সীমানা জটিলতা, জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল

ইটনায় বজ্রপাতে যুবকের মর্মান্তিক মৃত্যু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে
ইটনায় বজ্রপাতে যুবকের মর্মান্তিক মৃত্যু

কিশোরগঞ্জের ইটনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার সকালে উপজেলার ধনপুর ইউনিয়নের করঞ্চা বড়হাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সুরঞ্জিত দাস (২৭)। তিনি ওই গ্রামের পরেশ দাসের ছেলে। আহত ব্যক্তির নাম দিলীপ দাস (৩০), তিনি একই গ্রামের সোমলাল দাসের ছেলে।

ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রদীপ দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় বাড়ির পাশের হাওরে জাল পেতে আসেন সুরঞ্জিত দাস। মঙ্গলবার সকালে দিলীপ দাসকে সঙ্গে নিয়ে জাল তুলতে যান তিনি। এ সময় হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে সুরঞ্জিত দাস বজ্রাঘাতে আক্রান্ত হয়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। বিকট শব্দে অজ্ঞান হয়ে পড়েন দিলীপ দাস।

পরে তার জ্ঞান ফেরার পর তিনি বাড়িতে খবর দিলে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুরঞ্জিতকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, নিহত সুরঞ্জিত দাসের চার বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com