বুধবার, ২০ মে ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

সৌদি আরবের সিনেমা উৎসবে তারার মেলা, আলোচনায় ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে
সৌদি আরবের সিনেমা উৎসবে তারার মেলা, আলোচনায় ঐশ্বরিয়া

বিশ্ব সিনেমার মানচিত্রে দ্রুতই নিজের অবস্থান শক্ত করেছে সৌদি আরব। দেশটিকে ঘিরে এখন সারা বছরই চলে চলচ্চিত্র উৎসব ও তারকাদের আনাগোনা। সেই ধারাবাহিকতায় ৪ ডিসেম্বর শুরু হয়েছে ‘রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের’ পঞ্চম আসর। ১০ দিনের এই আয়োজনজুড়ে প্রদর্শিত হবে ৫০টির বেশি দেশের শতাধিক ছবি।

রেড কার্পেটের প্রথম রাতটিই যেন তারকার মেলায় রূপ নেয়। হাজির হন অ্যাড্রিয়েন ব্রডি, ঐশ্বরিয়া রাই, কার্স্টেন ডানস্ট, ভিন ডিজেল, জেসিকা আলবা, কুইন লতিফা, ডাকোটা জনসন, আনা ডি আরমাস, রিজ আহমেদ, নাওমি হ্যারিস, উমা থারম্যান, কৃতি শ্যাননসহ নামকরা তারকারা। এ ছাড়াও সম্মাননা পান শিল্পী জুলিয়েট বিনোশে, স্যার মাইকেল কেইন এবং স্ট্যানলি টং।

উৎসবের প্রথম দিনের আকর্ষণ ছিল ঐশ্বরিয়া রাইয়ের বিশেষ এক ঘণ্টার সেশনে উপস্থিতি। সেখানে তিনি দীর্ঘ অভিনয়জীবনের নানা পর্ব নিয়ে অকপটে কথা বলেন তিনি। তিনি বলেন, ‘জীবনে কোনো সিদ্ধান্ত নিতে কখনোই দ্বিধায় পড়েননি। অন্যরা কি বলল—সেটা আমাকে প্রভাবিত করতে দিইনি। অনিরাপদও বোধ করিনি। সম্ভবত এ কারণেই আজকের অবস্থানে পৌঁছেছি।’

ঐশ্বরিয়া জানান, তিনি সবসময় শেখার মনোভাব ধরে রেখেছেন। বিজ্ঞান বিভাগ থেকে স্থাপত্য, আর সেখান থেকে অভিনয়—জীবনের প্রতিটি ধাপই তাঁর কাছে নতুন শিক্ষার অভিজ্ঞতা। তিনি বলেন, ‘ডাক্তার হতে চেয়েছিলাম, পরে স্থাপত্যে পড়েছি। তারপর ভাগ্য আমাকে নিয়ে এসেছে সিনেমায়। এখনো আমি নিজেকে একজন শিক্ষার্থী হিসেবেই দেখি।’

বড় বাজেট ও আড়ম্বর নয়—ভালো গল্পই তাকে টানে বেশি। ‘দেবদাস’-এর মতো ব্যয়বহুল ছবির পরই তিনি কাজ করেছেন ঋতুপর্ণ ঘোষের ‘চোখের বালিতে’। ঐশ্বরিয়ার ভাষায়, ‘দেবদাসের পর সবাই ভেবেছিল, আমার পরের বড় প্রজেক্ট কী হবে। কিন্তু আমি বেছে নিয়েছিলাম চোখের বালি, কারণ সুন্দর গল্পের সঙ্গে কাজই আমাকে তৃপ্তি দেয়।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com