মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে আজ ভোট ইসলামী ব্যাংক: মতিঝিলে ‘সচেতন গ্রাহক ফোরাম’ এর অবস্থান অব্যাহত চট্টগ্রামে হালিশহর বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস পাকুন্দিয়ায় বিএনপির কর্মসূচিতে গুলিবর্ষণের ঘটনায় সাবেক ওসি ও এসআইসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা কিশোরগঞ্জে দুই ওসিসহ ১৪ পুলিশ সদস্যকে আসামি করে ছাত্রদল নেতার মামলা রামিসা হত্যার নতুন মোড়, আদালতে আসামির অভিযোগে নতুন ব্যক্তির নাম তাড়াইলে গরমে বাড়ছে কাঁচা তালের শাঁসের কদর ইসলামী ব্যাংকের অনলাইন পর্ষদ সভাও বন্ধ, আন্দোলনে বাধাগ্রস্ত কার্যক্রম তোফায়েল আহমেদ মারা গেছেন

হোসেনপুরে প্রাথমিক শিক্ষায় প্রশাসনিক সংকট: ৭০টির বেশি বিদ্যালয়ে নেই স্থায়ী প্রধান শিক্ষক

সঞ্জিত চন্দ্র শীল 
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে
হোসেনপুরে প্রাথমিক স্কুলের  ভারপ্রাপ্ত ও চলতি দায়িত্বে চলছে অধিকাংশ স্কুল 

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় দেখা দিয়েছে গুরুতর প্রশাসনিক সংকট। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌর এলাকায় অবস্থিত ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭০টিরও বেশি প্রতিষ্ঠানে ২০১৮ সাল থেকে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে।

শূন্য পদে থাকা বিদ্যালয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো— হোগলাকান্দি, চর হাজিপুর, বীর হাজিপুর, ধলাপাতা, তারাপাশা, হারেঞ্জা, ধনকুড়া, মধ্য গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ৪৫টি বিদ্যালয় বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দ্বারা পরিচালিত হচ্ছে। অপরদিকে, হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধুলিহর, গড় মাছুয়া, কাওনা, কুড়িমারা, দক্ষিণ পিপলাকান্দি, বিল চাতল ও বীর পাইকশা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অন্তত ২৫টি প্রতিষ্ঠানে সহকারী শিক্ষকরা চলতি দায়িত্বে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।

ভারপ্রাপ্ত ও চলতি দায়িত্বে বিদ্যালয় পরিচালিত হওয়ায় ব্যবস্থাপনা, শিক্ষার গুণগত মান এবং প্রশাসনিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

স্থানীয়দের ভাষ্যমতে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের প্রশাসনিক ক্ষমতা সীমিত থাকায় অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে জটিলতা তৈরি হচ্ছে। সহকারী শিক্ষকদের একাংশ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের পূর্ণাঙ্গ প্রধান শিক্ষক হিসেবে মানতে অনাগ্রহী। এতে বিদ্যালয়ের অভ্যন্তরীণ শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। পাশাপাশি অতিরিক্ত প্রশাসনিক দায়িত্ব শিক্ষকদের ওপর চাপ সৃষ্টি করায় শ্রেণিকক্ষের পাঠদানও ব্যাহত হচ্ছে।

একাধিক অভিভাবক অভিযোগ করে বলেন,
“স্থায়ী প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়ের তদারকি দুর্বল হয়ে পড়েছে। নিয়মিত অভিভাবক সভা, শিক্ষার্থীদের অগ্রগতি মূল্যায়ন ও শিক্ষার মানোন্নয়ন কার্যক্রম যথাযথভাবে হচ্ছে না।”

শিক্ষা সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিন ধরে পদোন্নতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় এই সংকট তৈরি হয়েছে। দ্রুত স্থায়ী প্রধান শিক্ষক নিয়োগ না হলে প্রাথমিক শিক্ষার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে হোসেনপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. এমদাদুল হক খান বলেন,
“শূন্য পদের চাহিদা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে নিয়মিতভাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হচ্ছে। প্রধান শিক্ষক নিয়োগে চলতি দায়িত্বে থাকা শিক্ষকদের করা মামলার কারণে কিছু জটিলতা রয়েছে। তবে ইতোমধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আশা করছি, খুব শিগগিরই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে শূন্য পদগুলো পূরণ করা সম্ভব হবে।”

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com