শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলার মাটিতে ‘বাবরি মসজিদ’ বানাতে দেব না: অমিত শাহ প্রতিশোধ নয়, জাতীয় ঐক্যই আমাদের শক্তি: প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু মাত্র ছয় সপ্তাহের মতো জেট ফুয়েল মজুদ আছে ইউরোপে: আইইএ প্রধান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত শুক্রবার হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ

হোসেনপুরে ৭ দিনব্যাপী ভ্রাম্যমাণ পাটজাত পণ্য প্রশিক্ষণের উদ্বোধন

সঞ্জিত চন্দ্র শীল 
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে
হোসেনপুরে ৭ দিনব্যাপী ভ্রাম্যমাণ পাটজাত পণ্য প্রশিক্ষণের উদ্বোধন

কিশোরগঞ্জের হোসেনপুরে ২০২৫–২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় ৭ দিনব্যাপী ভ্রাম্যমাণ পাটজাত পণ্য প্রস্তুতকরণ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

সোমবার (২২ ডিসেম্বর) বিকাল ৪টায় উপজেলার ধুলজুরি খাদিজা যুব মহিলা পুনর্বাসন সংঘের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শহিদুজ্জামান ও রফিকুল বাশার এবং প্রশিক্ষক সামিয়া নাসরিন প্রীতি।

এ প্রশিক্ষণে মোট ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণার্থীদের পাট দিয়ে তৈরি ব্যাগ, ওয়ালম্যাটসহ বিভিন্ন ধরনের নান্দনিক ও ব্যবহারিক সামগ্রী তৈরির বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

উদ্বোধনী বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হক বলেন,
“উপজেলার প্রতিটি ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ধারাবাহিকভাবে চালু থাকবে। বেকার যুবক-যুবতীদের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর তরুণ সমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com