শুক্রবার, ২২ মে ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু ওয়ালী নেওয়াজ খান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান নওগাঁয় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঈদের দিন চলবে না মেট্রোরেল সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদস্যদের ধীরে ধীরে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে: সেনাপ্রধানসেনাসদস্যদের ধীরে ধীরে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে: সেনাপ্রধান ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র অন্তত ৪২টি বিমান হারিয়েছে: মার্কিন প্রতিবেদন হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পাকুন্দিয়ায় র‌্যাবের অভিযানে ২৮ কেজি গাঁজাসহ আপন দুই ভাই গ্রেফতার উপাচার্য বৈঠকের মধ্যেই খালি হচ্ছে ডুয়েট ক্যাম্পাস

কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত পাকুন্দিয়ার বিপ্লব মোহন চৌধুরী

মুঞ্জুরুলহক মুঞ্জু
  • আপডেট সময় শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত পাকুন্দিয়ার বিপ্লব মোহন চৌধুরী

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক (বিদ্যালয়) নির্বাচিত হয়েছেন পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিপ্লব মোহন চৌধুরী।

তিনি এর আগে ২০১৯ সালে পাকুন্দিয়া উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। বিপ্লব মোহন চৌধুরী ১৯৯৫ সালে বুরুদিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যোগদান করেন। বিজ্ঞানের একজন দক্ষ শিক্ষক হিসেবে তিনি শিক্ষার্থী ও অভিভাবক মহলে সুপরিচিত।

তিনি ১৯৯৫ সালে জগন্নাথ কলেজ (বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়) থেকে এমএসসি ডিগ্রি অর্জন করার পর উক্ত বিদ্যালয়ে যোগদান করেন। পরবর্তীতে তিনি বি.এড ডিগ্রি অর্জন করেন।

শিক্ষকতার পাশাপাশি বিপ্লব মোহন চৌধুরী সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের একজন পরিচিত মুখ। তাঁর লেখা একাধিক গ্রন্থ পাঠক মহলে সমাদৃত হয়েছে। এছাড়া তাঁর সৃজনশীল লেখা স্থানীয় ও জাতীয় দৈনিকে নিয়মিত প্রকাশিত হয়। তিনি কিশোরগঞ্জ জেলা শহর থেকে প্রকাশিত মাসিক কিশোর বার্তা পত্রিকায় নিয়মিত “গুণীজন জীবনী” শিরোনামে লেখালেখি করে থাকেন।

ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। তাঁর কন্যা খেয়ালী চৌধুরী একজন ক্ষুদে কণ্ঠশিল্পী। তিনি দেশাত্মবোধক গান ও রবীন্দ্রসংগীতে ‘খ’ গ্রুপে জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছেন। খেয়ালী বর্তমানে জেলা স্মরণী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

এ সম্মান অর্জনে বিপ্লব মোহন চৌধুরীর নিজ এলাকা ও বিদ্যালয়ে আনন্দের বন্যা বইছে।

এ বিষয়ে তিনি বলেন, এটি আমার শিক্ষকতা জীবনের সেরা অর্জন। এই সম্মান আমি আমার প্রিয় শিক্ষার্থীদের উৎসর্গ করলাম।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com