শুক্রবার, ২২ মে ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু ওয়ালী নেওয়াজ খান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান নওগাঁয় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঈদের দিন চলবে না মেট্রোরেল সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদস্যদের ধীরে ধীরে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে: সেনাপ্রধানসেনাসদস্যদের ধীরে ধীরে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে: সেনাপ্রধান ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র অন্তত ৪২টি বিমান হারিয়েছে: মার্কিন প্রতিবেদন হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পাকুন্দিয়ায় র‌্যাবের অভিযানে ২৮ কেজি গাঁজাসহ আপন দুই ভাই গ্রেফতার উপাচার্য বৈঠকের মধ্যেই খালি হচ্ছে ডুয়েট ক্যাম্পাস

পাকুন্দিয়ায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে মতবিনিময় সভা

মুঞ্জুরুলহক মুঞ্জু
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে মতবিনিময় সভা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে অতিরিক্ত বিভাগীয় কমিশনারের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আজমল হক। পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপম দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত।

এ সময় বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ রিফাত জাহান, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আরিফুর রহমানসহ অন্যান্যরা।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আজমল হক বলেন,
“এ দেশের মানুষ বারবার রক্ত দিলেও দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আমরা আর কত রক্ত দেবো? ২০২৪ সালের আন্দোলনে দুই সহস্রাধিক তরুণ-ছাত্র প্রাণ দিয়েছেন। সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের একটি সুবর্ণ সুযোগ আসছে।”

তিনি আরও বলেন,
“এবারের নির্বাচনে সংসদীয় আসনের প্রতিনিধি নির্বাচনের পাশাপাশি দেশের মানুষের কল্যাণে একটি গণভোটের আয়োজন করা হয়েছে। রাষ্ট্র সংস্কার ও মেরামতে অবদান রাখতে সব ভোটারকে ‘হ্যাঁ’ ভোট প্রয়োগ করতে হবে। এ লক্ষ্যে নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে গণভোট বিষয়ে সাধারণ ভোটারদের উদ্বুদ্ধ করতে হবে।”

মতবিনিময় সভায় উপজেলায় কর্মরত বিভিন্ন দফতরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক এবং নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com