শুক্রবার, ২২ মে ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু ওয়ালী নেওয়াজ খান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান নওগাঁয় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঈদের দিন চলবে না মেট্রোরেল সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদস্যদের ধীরে ধীরে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে: সেনাপ্রধানসেনাসদস্যদের ধীরে ধীরে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে: সেনাপ্রধান ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র অন্তত ৪২টি বিমান হারিয়েছে: মার্কিন প্রতিবেদন হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পাকুন্দিয়ায় র‌্যাবের অভিযানে ২৮ কেজি গাঁজাসহ আপন দুই ভাই গ্রেফতার উপাচার্য বৈঠকের মধ্যেই খালি হচ্ছে ডুয়েট ক্যাম্পাস

তারেক রহমানের প্রতিশ্রুতি: কড়াইল বস্তিবাসী পাবেন ফ্ল্যাট

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে
তারেক রহমানের প্রতিশ্রুতি: কড়াইল বস্তিবাসী পাবেন ফ্ল্যাট

রাজধানীর কড়াইলের বস্তিতে কাঁচা ঘরে যাঁরা থাকেন, বিএনপি ক্ষমতায় গেলে তাঁদের জন্য সেখানে পাকা দালান বানিয়ে ফ্ল্যাটে থাকার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আজ মঙ্গলবার বিকেলে মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে কড়াইলবাসীর উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে এই প্রতিশ্রুতি দেন তিনি।

তারেক রহমান বস্তিবাসীর উদ্দেশে বলেন, ‘আপনারা কষ্ট করছেন, থাকার কষ্ট করছেন, সেই কষ্টটি আমরা ধীরে ধীরে সমস্যার সমাধান করতে চাই। আমরা এখানে উঁচু উঁচু বড় বড় বিল্ডিং করে দিতে চাই আল্লাহর রহমতে। এবং এই খানে যে মানুষগুলো থাকেন, তাঁদের নামে রেজিস্ট্রি করে আমরা প্রতিটি ছোট ফ্ল্যাট করব এবং সেই ফ্ল্যাটগুলো তাঁদের নামে আমরা দিতে চাই।’

গত শতকের নব্বইয়ের দশকে তিনটি সরকারি সংস্থার ৯৩ একর জমি দখল করে গড়ে ওঠে কড়াইল বস্তি। রাজধানীর সবচেয়ে বড় এই বস্তিতে ৪০ হাজারের মতো ঘরে নিম্ন আয়ের মানুষেরা থাকেন।

কড়াইল বস্তির বাসিন্দাদের আবাসনসংকট নিরসনের পাশাপাশি সেখানে বসবাসরতদের শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নেও পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন বিএনপির চেয়ারম্যান।

তারেক রহমান বলেন, ‘আমরা জানি এখানে আপনাদের যে সন্তানেরা আছে, তাদের এখানে লেখাপড়ার সমস্যা আছে। আল্লাহ যদি রহম করেন আমরা এখানে চাই বাচ্চাদের জন্য সুন্দর স্কুল গঠন করব। স্কুলের পাশাপাশি তাদের খেলাধুলার যাতে পরিবেশ থাকে, খেলাধুলার জন্য যাতে মাঠ থাকে, সেই ব্যবস্থাও ইনশা-আল্লাহ আমরা এখানে করতে চাই।’

ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা বিএনপির রয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, ‘আপনাদের চিকিৎসা ক্ষেত্রে যাতে সমস্যা না হয়, আপনাদের যাতে দূরে যেতে না হয়, আপনাদের এলাকার মধ্যে ক্লিনিক থাকবে, হাসপাতাল থাকবে—সবকিছু থাকবে। এইভাবে আমরা আপনাদের এই এলাকাকে গড়ে তুলতে চাই। এইভাবে সাজিয়ে তুলতে চাই।’

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তাঁর স্ত্রী জুবাইদা রহমানও কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি মাঠে দোয়া মাহফিলে অংশ নেন

আসন্ন সংসদ নির্বাচনে যে ঢাকা-১৭ আসনে সংসদ সদস্য প্রার্থী হয়েছেন তারেক রহমান, কড়াইল বস্তিটি ওই নির্বাচনী এলাকায় অন্তর্ভুক্ত। প্রতীক বরাদ্দ শেষে ২২ জানুয়ারি এই নির্বাচনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার শুরু হবে।

তারেক রহমান নির্বাচনের প্রসঙ্গ ধরে বলেন, ‘আমি জানি না, এটা নির্বাচন আচরণবিধিতে পড়বে কি না, কেউ ষড়যন্ত্র করবে কি না। কিন্তু আমি যা করতে চাই, আমি আল্লাহর রহমত নিয়ে সবকিছু করতে চাই।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com