শুক্রবার, ২২ মে ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু ওয়ালী নেওয়াজ খান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান নওগাঁয় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঈদের দিন চলবে না মেট্রোরেল সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদস্যদের ধীরে ধীরে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে: সেনাপ্রধানসেনাসদস্যদের ধীরে ধীরে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে: সেনাপ্রধান ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র অন্তত ৪২টি বিমান হারিয়েছে: মার্কিন প্রতিবেদন হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পাকুন্দিয়ায় র‌্যাবের অভিযানে ২৮ কেজি গাঁজাসহ আপন দুই ভাই গ্রেফতার উপাচার্য বৈঠকের মধ্যেই খালি হচ্ছে ডুয়েট ক্যাম্পাস

ইউরোপ সঠিক পথে এগুচ্ছে না: দাভোসের ভাষণে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে
ইউরোপ সঠিক পথে এগুচ্ছে না: দাভোসের ভাষণে ট্রাম্প

গ্রিনল্যান্ড দখলের হুমকি নিয়ে সংঘাতের আবহে সুইজারল্যান্ডের দাভোসে পৌঁছে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে ভাষণের শুরুতেই ইউরোপকে বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ‘ইউরোপ সঠিক পথে এগুচ্ছে না’- বললেন তিনি। ইউরোপ তার কাছে অচেনা ঠেকছে উল্লেখ করে ট্রাম্প বলেন, “আমি ইউরোপকে ভালবাসি। আমি চাই তারা ভাল করুক। কিন্তু ইউরোপ সঠিক পথে চলছে না।”

বুধবার দাভোসে ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম এর বার্ষিক সম্মেলনে যোগ দিতে সেখানে সফর করছেন ট্রাম্প। ফোরামের মূল মঞ্চে বক্তব্য রাখছেন তিনি।

তার এই সফরকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে কৌতুহল এবং উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। কারণ, সম্প্রতি ট্রাম্পের আগ্রাসী পররাষ্ট্রনীতি, বাণিজ্য যুদ্ধ এবং ইউরোপের সঙ্গে টানাপড়েনের প্রেক্ষিতে ভাষণে তিনি গ্রিনল্যান্ডসহ অন্য বিভিন্ন বিষয়ে কী বার্তা দেন সেদিকেই নজর বিশ্ব নেতাদের।

গ্রিনল্যান্ড দখলের প্রশ্নে ট্রাম্পের আগ্রাসী অবস্থানের জেরে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্ররাই এবার প্রকাশ্যে বিরোধিতা করছেন। ট্রাম্প দাভোসের মাটিতে পা দিতেই ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, গ্রিনল্যান্ড দখল নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের কাছে তিনি নতি স্বীকার করবেন না।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁও বলেন, ইউরোপীয় ইউনিয়নের উচিত নয়, সবচেয়ে শক্তিশালীর কথার কাছে মাথা নত করা। তবে ভাষণে ট্রাম্প ফের গ্রিনল্যান্ডকে জাতীয় কৌশলগত নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

তিনি বলেন, গ্রিনল্যান্ডে বিরল খনিজের মতো কিছু নেই। সেখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হল কৌশলগত জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তা। সেকারণে গ্রিনল্যান্ড অধিগ্রহণ করতে তিনি তাৎক্ষণিকভাবে আলোচনা চান বলে জানান।

ট্রাম্প বলেন, আমেরিকার প্রেসিডেন্টরা দুই শতাব্দী ধরে গ্রিনল্যান্ড কেনার চেষ্টা করে আসছেন। তাছাড়া, দ্বীপটিতে ডেনমার্কের উপস্থিতির কোনও চিহ্ন নেই এবং সেখানে ডেনমার্ক তাদের প্রতিশ্রুত অর্থের চেয়ে কম খরচ করছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com