শুক্রবার, ২২ মে ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু ওয়ালী নেওয়াজ খান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান নওগাঁয় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঈদের দিন চলবে না মেট্রোরেল সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদস্যদের ধীরে ধীরে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে: সেনাপ্রধানসেনাসদস্যদের ধীরে ধীরে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে: সেনাপ্রধান ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র অন্তত ৪২টি বিমান হারিয়েছে: মার্কিন প্রতিবেদন হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পাকুন্দিয়ায় র‌্যাবের অভিযানে ২৮ কেজি গাঁজাসহ আপন দুই ভাই গ্রেফতার উপাচার্য বৈঠকের মধ্যেই খালি হচ্ছে ডুয়েট ক্যাম্পাস

পাকুন্দিয়ায় শিয়ালের কামড়ে মা-শিশুসহ ৪ জন আহত

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় শিয়ালের কামড়ে মা-শিশুসহ ৪ জন আহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পাগলা শিয়ালের কামড়ে মা ও শিশুসহ চারজন আহত হয়েছেন। একই ঘটনায় একটি গরু ও একটি ছাগলও শিয়ালের কামড়ে আহত হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) সকালে উপজেলার তারাকান্দি দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন তারাকান্দি দক্ষিণ পাড়ার আজিজুল সরকারের বাড়ির মো. কবির মিয়ার দুই বছরের ছেলে বায়েজিদ হাসান শায়ান ও তার স্ত্রী মাইয়া আক্তার। এছাড়া সাইফুল হক মাস্টারের বাড়ির বাবুল মিয়ার কলেজপড়ুয়া মেয়ে এবং তার ফুফু, মৃত শহীদুল্লাহর মেয়ে পারভীন আক্তার আহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির বাইরে খেলছিল শিশু বায়েজিদ হাসান শায়ান। এ সময় হঠাৎ একটি পাগলা শিয়াল শিশুটিকে কামড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। শিশুটির চিৎকার শুনে তার মা মাইয়া আক্তার ছুটে এসে ছেলেকে রক্ষা করতে গেলে তাকেও কামড়ে দেয় শিয়ালটি। পরে শিয়ালটি সেখান থেকে সাইফুল হক মাস্টারের বাড়িতে গিয়ে বাবুল মিয়ার কলেজপড়ুয়া মেয়ে ও তার ফুফু পারভীন আক্তারকে কামড়ে আহত করে। একই সময় বাড়ির বাইরে বাঁধা একটি গরু ও একটি ছাগলকেও কামড় দেয়।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে ‘আলোকিত পাকুন্দিয়া’র এডমিন শাহীন আলম পাকুন্দিয়া প্রতিদিনকে জানান, এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com