শুক্রবার, ২২ মে ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু ওয়ালী নেওয়াজ খান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান নওগাঁয় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঈদের দিন চলবে না মেট্রোরেল সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদস্যদের ধীরে ধীরে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে: সেনাপ্রধানসেনাসদস্যদের ধীরে ধীরে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে: সেনাপ্রধান ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র অন্তত ৪২টি বিমান হারিয়েছে: মার্কিন প্রতিবেদন হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পাকুন্দিয়ায় র‌্যাবের অভিযানে ২৮ কেজি গাঁজাসহ আপন দুই ভাই গ্রেফতার উপাচার্য বৈঠকের মধ্যেই খালি হচ্ছে ডুয়েট ক্যাম্পাস

নিকলীতে ৫শ’ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় মাদক ও অপরাধবিরোধী বিশেষ অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এ সময় তার বসতঘর থেকে বেশ কয়েকটি দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৮ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার গুরুই উত্তর পাড়া এলাকায় যৌথ বাহিনী ঝটিকা অভিযান পরিচালনা করে। অভিযানে পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা ওই এলাকার মাদক ব্যবসায়ী মো. মহিনুর ইসলাম (৪৪)-এর বসতঘরে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হন।

এ সময় গ্রেফতারকৃত আসামির হেফাজত থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি তার বসতঘর থেকে একটি চাইনিজ কুড়াল ও একটি সুইচ গিয়ার করাতসহ বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো. মহিনুর ইসলাম নিকলী উপজেলার গুরুই উত্তর পাড়া এলাকার মৃত সোনাম উদ্দিনের ছেলে।

এ বিষয়ে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে নিকলী থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়। অপরাধী যেই হোক, কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এলাকাকে অপরাধমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com