শুক্রবার, ২২ মে ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু ওয়ালী নেওয়াজ খান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান নওগাঁয় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঈদের দিন চলবে না মেট্রোরেল সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদস্যদের ধীরে ধীরে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে: সেনাপ্রধানসেনাসদস্যদের ধীরে ধীরে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে: সেনাপ্রধান ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র অন্তত ৪২টি বিমান হারিয়েছে: মার্কিন প্রতিবেদন হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পাকুন্দিয়ায় র‌্যাবের অভিযানে ২৮ কেজি গাঁজাসহ আপন দুই ভাই গ্রেফতার উপাচার্য বৈঠকের মধ্যেই খালি হচ্ছে ডুয়েট ক্যাম্পাস

ইন্দোনেশিয়ায় ভূমিধসে প্রাণহানি বেড়ে ৪৯

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে
ইন্দোনেশিয়ায় ভূমিধসে প্রাণহানি বেড়ে ৪৯

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে গত সপ্তাহে হওয়া ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ৪৯ জনে দাঁড়িয়েছে।

শনিবার দেশটির প্রধান উদ্ধারকারী সংস্থা বাসারনাস এই তথ্য নিশ্চিত করেছে।

নিখোঁজ ১৫ জনকে উদ্ধারে এখনো তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে বলে তাদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রবল বৃষ্টিপাতের ফলে গত ২৪ জানুয়ারি পশ্চিম জাভার বান্দুং বারাত এলাকার পাসির লাঙ্গু গ্রামে এই ভূমিধসের ঘটনা ঘটে।

সীমান্ত টহলে যোগ দিতে প্রশিক্ষণ নেওয়ার সময় অন্তত ২৩ সেনাসদস্যও এই ভূমিধসে মারা পড়েন বলে পরে নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়।

গত বছরের শেষ দিকে সুমাত্রা দ্বীপে ঘূর্ণিঝড়-পরবর্তী বন্যা ও ভূমিধসে এক হাজার ২০০ মানুষের মৃত্যু এবং ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার রেশ কাটতে না কাটতেই পশ্চিম জাভায় এই নতুন বিপর্যয় আঘাত হানল।

বর্তমানে দুর্যোগপূর্ণ পরিস্থিতির কথা বিবেচনা করে উদ্ধার অভিযানের সময়সীমা আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত আরও সাত দিন বাড়ানো হয়েছে।

এদিকে বুধবার দেশটির একটি সংসদীয় প্যানেল উদ্ধারকারী সংস্থা বাসারনাস-এর বাজেট কমিয়ে দিয়েছে।

একের পর এক প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় নিয়োজিত সংস্থাটির বাজেট কর্তনের এ সিদ্ধান্ত তাদের সক্ষমতাকে চাপে ফেলবে বলেই মনে করা হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com