শুক্রবার, ২২ মে ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু ওয়ালী নেওয়াজ খান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান নওগাঁয় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঈদের দিন চলবে না মেট্রোরেল সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদস্যদের ধীরে ধীরে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে: সেনাপ্রধানসেনাসদস্যদের ধীরে ধীরে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে: সেনাপ্রধান ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র অন্তত ৪২টি বিমান হারিয়েছে: মার্কিন প্রতিবেদন হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পাকুন্দিয়ায় র‌্যাবের অভিযানে ২৮ কেজি গাঁজাসহ আপন দুই ভাই গ্রেফতার উপাচার্য বৈঠকের মধ্যেই খালি হচ্ছে ডুয়েট ক্যাম্পাস

নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ আদিবাসী কৃষক নিহত

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে
নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ আদিবাসী কৃষক নিহত

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন আদিবাসী কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে মহাদেবপুর পত্নীতলা আঞ্চলিক সড়কের শিবপুর পাঠকাঠি এলাকায় দ্রুতগতির একটি ডাম্প ট্রাক ব্যাটারিচালিত একটি ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন সঞ্চু উড়াও, বিপুল পাহান, বিরেন পাহান, উজ্জ্বল পাহান (ভ্যানচালক), বিপ্লব পাহান। দুর্ঘটনায় গুরুতর আহত ভ্যানচালক সমান্ত পাহান বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ও আহত সবাই মহাদেবপুর উপজেলার নুরপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা সবাই দিনমজুর আদিবাসী কৃষক। মর্মান্তিক এই দুর্ঘটনায় নুরপুর গ্রামের আদিবাসী পল্লীতে নেমে এসেছে শোকের ছায়া। প্রিয়জন হারিয়ে পরিবারগুলোতে চলছে কান্না আর আহাজারি। নিহতদের স্বজনরা অভিযোগ করে বলেন, বেপরোয়া ট্রাকচালকদের কারণেই একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে। তারা দ্রুত ঘাতক ট্রাকচালককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান। পরে তিনি নিহতদের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের খোঁজখবর নেন এবং প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, শনিবার সরকারি ছুটি থাকায় তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা দেওয়া সম্ভব হয়নি। তবে দ্রুত সময়ের মধ্যেই নিহত পরিবারের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে। পাশাপাশি দুর্ঘটনায় জড়িত ঘাতক ট্রাকচালককে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসন কঠোর ভূমিকা পালন করবে বলেও তিনি জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com